এক্সপ্লোর

Bankura News: পথ কুকুরদের মারধরের প্রতিবাদ; প্রাণ গেল এক ভাইয়ের, আহত আরও এক

Bankura Death News: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়ার বাসিন্দা দুই ভাই সুদিন পাল ও অমিতাভ পাল। দুই ভাই পশুপ্রেমী।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পথ কুকুরকে মারধরের প্রতিবাদ করায় দুই ভাইকে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁকুড়ার (Bankura News) এই ঘটনায় মৃত এক আহত এক। অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মারধরের অভিযোগ: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়ার বাসিন্দা দুই ভাই সুদিন পাল ও অমিতাভ পাল। দুই ভাই পশুপ্রেমী। প্রতিদিন দুপুর ও রাতে বাড়ির পাশে বেশ কিছু কুকুরকে তারা খেতে দেয়। অভিযোগ একই পাড়ার ২ যুবক প্রতিদিন রাতে মত্ত অবস্থায় কুকুরদের মারধর করে। গতকাল এলাকায় গাজন উৎসব ছিল। গাজন থেকে বাড়ি ফিরছিলেন অমিতাভ পাল ও তাঁর পরিবার। এসে দেখেন বাড়ির সামনে পাড়ারই দুটি যুবক কুকুরদের বেধড়ক মারধর করছে। ঘটনার প্রতিবাদ করলে প্রথমে লাঠি দিয়ে অমিতাভ পালকে মারধর করে অভিযুক্তরা। ঘটনাস্থলে ছুটে আসে অমিতাভ পালের বড়দা সুদিন পাল। ‌কুকুরকে মারধরের প্রতিবাদ শুরু করেন সুদিন পাল। ‌এদিকে অমিতাভ পাল বিষ্ণুপুর থানায় যান অভিযোগ জানাতে। অভিযোগ সেই সুযোগে সুদিন পালকে একা পেয়ে অভিযুক্ত দুই যুবক পাশে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করতে থাকে। ঘটনায় অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ৫০ বছর বয়সী সুদিন পাল। থানা থেকে বাড়ি ফিরে এসে ছোট ভাই অমিতাভ পাল দেখে বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তাঁর দাদা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। ঘটনায় সুদিন পালের পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছেন।

এদিকে গতকাল স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল স্বামীকে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। মৃতার স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম নাজিদা পারভিন বয়স (২৬)। প্রায় ১০ বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরিফের সঙ্গে। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। মৃত গৃহবধুর বাবা নুরুল ইসলাম বলেন, "গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম। রাতে জামাই ও মেয়ে একসঙ্গে বাড়ি থেকে খেয়ে নিজের বাড়িতে গিয়েছিল। তারপর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গেছে। আমি গিয়ে দেখি গলায় দাগ আছে। জামাই খুন করেছে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget