এক্সপ্লোর

Suvendu Adhikari : চড়ল তৃণমূল বিজেপি সংঘাতের পারদ! ফের শুভেন্দু অধিকারীর কর্মসূচির অনুমতি দিয়েও, বাতিল

সংঘাতের পারদ ক্রমশ চড়ছে ! তার আঁচ আরও চড়ল বিরোধী দলনেতার সভার অনুমতি বাতিল বিতর্কে! বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও পরে বাতিল !

পূর্ণেন্দু সিংহ, শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা  : পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে তৃণমূল-বিজেপি ( TMC BJP ) সংঘাতের পারদ ক্রমশ চড়ছে ! তার আঁচ আরও চড়ল বিরোধী দলনেতার সভার অনুমতি বাতিল বিতর্কে! বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করেছে প্রশাসন!

প্রকাশ্যে এসেছে সেই সংক্রান্ত নথি। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে ( Raipur )  পথসভা ও মিছিল করার কথা ছিল বিরোধী দলনেতার। বৃহস্পতিবার, ১০ নভেম্বর তার অনুমতি দেন খাতড়ার মহকুমাশাসক। বিজেপির রাইপুর ১ নম্বর মণ্ডলের সভাপতিকে লেখা অনুমতিপত্রে পথসভা ও মিছিলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। 

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

তাতে উল্লেখ ছিল, ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাইপুরের থানাগোড়া মোড় থেকে বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়ে মিছিল এবং পথসভা করবে বিজেপি। সময় বেলা ৩টে থেকে সন্ধে ৭টা। পরদিনই ১১ নভেম্বর শুক্রবার, সভা বাতিলের কথা জানিয়ে ফের বিজেপির মণ্ডল সভাপতিকে চিঠি দেন মহকুমা শাসক।

চিঠিতে উল্লেখ করা হয়, রাইপুর থানার আইসির রিপোর্টের ভিত্তিতে সভার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। নিচে মহকুমাশাসকের সই। এরপর শনিবার বিজেপির মণ্ডল সভাপতিকে সভা বাতিলের কারণ ব্যাখা করে চিঠি দেন রাইপুর থানার সাব ইন্সপেক্টর।

পুলিশের দাবি,  অন্যত্র গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত ডিউটি থাকার কারণে ওই নির্দিষ্ট দিনে বিজেপির সভার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। তার উপর রাইপুর থানা মাওবাদী অধ্যুষিত এলাকা ভুক্ত হওয়ায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন ছাড়া  সভার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। সভার জন্য অন্য কোনও দিন এবং জায়গা ঠিক করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।২০১৯-এর লোকসভা ভোট থেকে গত বিধানসভা নির্বাচন। বাঁকুড়ায় বিজেপির দাপটে তৃণমূলের জমি ক্রমশ আলগা হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। দুই ফুলের টক্করে কারা বাজিমাত করে, তার উত্তর দেবে সময়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget