এক্সপ্লোর

Bankura News: 'রেশনের আটায় বালি' ! দলীয় কর্মসূচীতে গিয়ে অভিযোগের মুখে মন্ত্রী

WB Govt Food Controversy in Bankura: 'রেশনে পাওয়া আটা খাবার অযোগ্য', খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভের কথা জানালেন এলাকার রেশন গ্রাহকরা, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  'রেশনে পাওয়া আটা খাবার অযোগ্য',দুয়ারে একদিন কর্মসূচীতে গিয়ে রেশনে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ শুনতে হল রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে (Jyotsna Mandi)। এদিন বাঁকুড়ার (Bankura) সিমলাপাল ব্লকের লায়েকপাড়া গ্রামে দলীয় কর্মসূচী চলাকালীন স্থানীয় গ্রামবাসীরা মন্ত্রীর কাছে এই অভিযোগ তুলে ধরেন। অভিযোগ (Allegation) পেয়ে আটার নমুনা চেখে দেখার পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন মন্ত্রী। বিজেপি (BJP) এক্ষেত্রেও কাটমানির (Cut Money) অভিযোগও সামনে এনেছে। 

'রেশনে পাওয়া আটা খাবার অযোগ্য'

রেশনের মাধ্যমে সরবরাহ করা আটার মান অত্যন্ত খারাপ। আটার মধ্যে বালি যেমন থাকে, তেমনই আটার স্বাদ তেঁতো হয়ে যাওয়ায় তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ফলে রেশন থেকে পাওয়া আটা বাড়িতে ব্যবহার না করে এলাকার মানুষকে ফেলে দিতে হয়। মাঝেমধ্যেই রেশনের মাধ্যমে এমন নিম্নমানের আটা সরবরাহের অভিযোগে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লায়েকপাড়া এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। আজ ওই এলাকায় তৃণমূলের অঞ্চলে একদিন কর্মসূচীতে যান রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রীকে কাছে পেয়ে ঘটনার কথা জানান এলাকার রেশন গ্রাহকরা। মন্ত্রীকে রেশনে সরবরাহ করা আটার প্যাকেটের নমুনাও দেখান এলাকাবাসী। মন্ত্রী নিজে সেই প্যাকেট থেকে আটা নিয়ে চেখে দেখেন। পরে ওই প্যাকেটটি নমুনা হিসাবে রেখে দেন।

 'জেলা খাদ্য দফতরে জানানো হয়েছে'

এলাকাবাসীর এই অভিযোগের সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় রেশন ডিলার। তাঁর দাবী বিষয়টি জেলা খাদ্য দফতরে জানানো হয়েছে। এলাকার মানুষের ক্ষোভের কথা জানতে পেরে মন্ত্রীর আস্বাস দ্রুত এব্যাপারে পদক্ষেপ করা হবে। বিজেপির কটাক্ষ, 'মন্ত্রী জানেন কাটমানি কোথায় খাওয়া হয়, কেনই বা রেশনে এমন নিম্ন মানের আটা সরবরাহ করা হয়। তাই এব্যাপারে মন্ত্রী ভালো বলতে পারবেন।'  প্রসঙ্গত, রাজ্যে রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। তবে সেটা দেখার আগে একবার দেখে নেওয়া যেতে পারে রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে। 

রেশন কার্ড:

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)
অগ্রাধিকার প্রাপ্ত  রেশনকার্ড (PHH)
RKSY1 রেশনকার্ড
RKSY2 রেশনকার্ড

আরও পড়ুন, 'বগটুইগ্রামে বিজেপির কোনও ভোট নেই', কেন বললেন শুভেন্দু ?


সাধারণত আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে রেশন কার্ড আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে। এক একটি রেশন কার্ডে এক একরকম পরিমাণে রেশনসামগ্রী মেলে। এবার সবসময় একইরকম পরিমাণে খাদ্যশস্য পাওয়া যায় না। সম্প্রতি পশ্চিমবঙ্গের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি ট্যুইটও করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চলতি বছরে  কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget