এক্সপ্লোর

Halo Around Sun in Kolkata: ঝকঝকে আলোর বলয়, কলকাতার আকাশে সূর্যশোভা, বৃষ্টি থামতেই হল দৃশ্যমান

Kolkata News: ষড়ভূজাকৃতি জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো গিয়ে ২২ ডিগ্রি হেলে গিয়ে তৈরি করে এই সূর্যশোভা। 

কলকাতা: শহর কলকাতার আকাশে সূর্যশোভা। মঙ্গলবার সকালে কলকাতার আকাশে সূর্যের চারদিকে তৈরি হয়েছে আলোর বলয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষাকালে সিরাস মেঘ তৈরি হয়। এই মেঘের মধ্যেই থাকে ষড়ভূজাকৃতি জলকণা। এই ষড়ভূজাকৃতি জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো গিয়ে ২২ ডিগ্রি হেলে গিয়ে তৈরি করে এই সূর্যশোভা। (Halo Around Sun in Kolkata)

এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী। তিনি বলেন, "সূর্যের এই শোভা বা আলোর বলয় সৃষ্টি হয় যখন আকাশে জলভরা মেঘ থাকে। এই মেঘকে বলা হয় সিরাস মেঘ। এদের মধ্যে জলীয় বাষ্প রয়েছে যেমন, তেমনই বরফের কুচি রয়েছে, যা ষড়ভুজাকৃতির হয়। এর মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হলে সূর্যকে ঘিরে ওই বলয় দেখতে পাই আমরা। শুধু সূর্য নয়, চাঁদের চারিদিকেও এমন বলয় চোখে পড়ে, বাচ্চাদের আমরা চাঁদের সভা বসেছে বলি।" (Kolkata News)

সূর্য এবং চাঁদকে ঘিরে তৈরি হওয়া আলোর বলয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি। কলম্বিয়া ইউনিভার্সিটির Earth And Environmental Engineering বিভাগের গবেষক কারা ল্যাম্ব জানান, বায়ুণ্ডলের উপরে ভাসমান বরফের স্ফটিক বৃত্তাকারে জমা হয়ে ওই বলয়ের সৃষ্টি। তার উপর আলো পড়ে প্রতিসরণ ঘটে, যার ফলে ওই বলয়কে উজ্জ্বল হয়ে ধরা দেয় আমাদের চোখে। গোটাটাই বৈজ্ঞানিক প্রক্রিয়া।

আরও পড়ুন: Cave on Moon: মানুষের আদিম আশ্রয়, চাঁদের বুকেও এবার গুহার খোঁজ মিলল

এর যে বিশদ ব্যাখ্যা মেলে, তা হল, মাটি থেকে ৫০ কিলোমিটার উচ্চতায়, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের মেঘের মধ্যে জমা হয়। বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বরফের মেঘ তৈরি হয় বলে, তার আস্তরণও হয় পাতলা। খালি চোখে অনেক সময় দেখাই যায় না। কিন্তু বায়ুমণ্ডলের উপরিস্তরে বরফের ওই মেঘের রাশি বিরাজ করে। সেখান থেকেই ওই বলয়ের সৃষ্টি।

তবে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই দেখা হোক না কেন, সেই সময় আবহাওয়া যেমনই হোক না কেন, ওই জ্যোতির্বলয়ের আকার সমান হয় বলে মত বিজ্ঞানীদের। তবে জ্যোতির্বলয় তৈরি হয় যে বরফের স্ফটিক জমে, সেই বরফের স্ফটিকগুলি আকারে ষড়ভুজ হয়। কখনও কখনও এই জ্যোতির্বলয়ের প্রস্থ হয় ২২ ডিগ্রি, কখনও আবার ৪৬ ডিগ্রি।

এ নিয়ে নানা লোককথাও প্রচলিত রয়েছে। কিছু দেশে ওই জ্যোতির্বলয়কে দুর্যোগের ইঙ্গিত বলে ধরা হয়। বিজ্ঞান যদিও এই যুক্তি মানে না। চাঁদের চারিদিকে এমম বলয় চোখে পড়ে অহরহ। অন্য গ্রহের চারপাশেও এমন জ্যোতির্বলয় তৈরি হয়। সূর্য এতটাই উজ্জ্বল যে তাকে ঘিরে থাকা জ্যোতির্বলয় সচরাচর চোখে পড়ে না। ফলে এদিন বিরল দৃশ্যেরই সাক্ষী থাকল মহানগর।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget