এক্সপ্লোর

Bankura News: বেপরোয়া গতিতে গাড়িকে ধাক্কা, বাস উল্টে দুর্ঘটনা

West Bengal News: জানা গিয়েছে, এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস (Road Accident)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura News) ছাতনার অদূরে জলট্যাঙ্কিগোড়া এলাকায়। ঘটনায় ছোট গাড়ির চালক সহ বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। ছোট গাড়ির চালকের আঘাত গুরুতর থাকায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত বাস যাত্রীদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বাঁকুড়ায় দুর্ঘটনা: জানা গিয়েছে, এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাস ও ওই গাড়ি একে অপরকে ধাক্কা মারে। ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হন। বাসের ১৮ জন যাত্রীও আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় ওই গাড়ির চালককে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।। আহত বাসযাত্রীদের নিয়ে যাওয়া হয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে।

গত সপ্তাহে দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায়। স্কুটার সমেত আরোহীকে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে যায় সরকারি বাস। অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটান সরকারি বাসের চালক। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। শুধু তাই নয় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। তার আগে গত ১৮ মে জাতীয় সড়কে বাস উল্টে মৃত্যু হয় ২ যাত্রীর। আহত হয়েছিলেন প্রায় ৪০ জন। ওই দিন সকাল ৬টা নাগাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, চাকুলিয়ার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই ২ বাসযাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Remal Cyclone Update: 'মুখ্যমন্ত্রী সস্তা কথা বলছেন' রেমাল মোকাবিলায় রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget