এক্সপ্লোর

Bankura News: তৃণমূলের জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ এক, দুশ্চিন্তায় বিষ্ণুপুরের পরিবার

West Bengal News: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যাওয়ার জন্য গত ৯ মার্চ বন্ধুদের সঙ্গে রওনা দিয়েছিলেন।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর: ব্রিগেডে তৃণমূলের (TMC) জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। পরিবারের দাবি, ১০ মার্চ দুপুরে শেষ কথা হয়েছে। বিষ্ণুপুর থানায় (Bishnupur Police Station) নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। ঘটনার তদন্তে পুলিশ।

জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ: বিষ্ণুপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জের বাসিন্দা বাপি লোহার। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যাওয়ার জন্য গত ৯ মার্চ বন্ধুদের সঙ্গে রওনা দিয়েছিলেন। পরের দিন অর্থাৎ ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভাতে তিনি যান বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে খবর, গত রবিবার দুপুরে শেষ কথা হয় ফোনে। জানিয়েছিলেন রাতের মধ্যেই ফিরবেন বাড়ি। সন্ধেয় ফের তাঁকে ফোন ধরেন বাপির এক বন্ধু। তিনি জানান, হাওড়া স্টেশনে বাপি অসুস্থ বোধ করায় জল আনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাপি সেখানে নেই। অনেক খোঁজার পরে তাঁর দেখা মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাপি লোহারের স্ত্রী ঝর্না লোহার বলেন, “১০মার্চ দুপুর সাড়ে তিনটেয় নাগাদ শেষ কথা হয়েছে। রাতের মধ্যেই ঘরে ফিরবে বলেছিল। সন্ধেবেলা ফোন করলে এক বন্ধু ফোন ধরে জানান, হাওড়া থেকে ট্রেনে ওঠাক আগে বাপি লোহার অসুস্থ থাকার জন্য তাঁকে প্ল্যাটফর্মে রেখে জল আনতে গিয়েছিলেন তাঁরা। এসে আর খুঁজে পাননি তাঁরা। দীর্ঘক্ষণ খোঁজার পর না পেয়ে তাঁরা বাড়ি ফিরে আসে।’’ পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সিলরের কাছে বিষয়টি জানান। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে বিষ্ণুপুর থানাতেও। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও এখনও মেলেনি খোঁজ।

এদিকে হুগলির পোলবায় গতকাল কিশোরের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সোমবার চাউমিন আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। বাড়ির বিপরীতে কলকাতামুখী দিল্লি রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করছেন শ্রমিকরা। শ্রমিকরা টিনের ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিলেন। জানা গিয়েছে, মৃত ওই কিশোর শ্রমিকদের ফাইফরমাস খাটত। সোমবার সন্ধেয় তাকে চাউমিন ও এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। এরপর গতকাল তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় কাটা চিহ্ন আছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: CPM: কেন বামেদের পাশ থেকে সরে যাচ্ছে মানুষ? 'আমরাই ধরে রাখতে পারিনি' আক্ষেপ সূর্যকান্তর

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget