এক্সপ্লোর

Bankura News: বেহাল বাড়ির অবস্থা, নাম নেই আবাস-তালিকায়! কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

Awas Scam: বাঁকুড়া জেলায় আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গতকাল জেলায় আসে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই আধিকারিক।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আবাস যোজনার (Awas Yojna) অবস্থা খতিয়ে দেখতে গিয়ে ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় আধিকারিক দল। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের নবজীবনপুর গ্রামের পর আজ বাঁকুড়ার সিমলাপাল ব্লকের চাঁদপুর গ্রামে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকরা। 

ফের বিক্ষোভের মুখে: বাঁকুড়া জেলায় আবাস যোজনা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে গতকাল জেলায় আসে সেন্ট্রাল মনিটরিং সেলের দুই আধিকারিক। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তাঁরা আবাস সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখার পর আজ সিমলাপাল ব্লকের চাঁদপুর গ্রামে আবাস যোজনা সংক্রান্ত একটি অভিযোগ খতিয়ে দেখতে যান আধিকারিকেরা।

স্থানীয় সিমলাপাল ব্লকের বিডিও ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে নিয়ে তাঁরা চাঁদপুর গ্রামে গিয়ে অভিযোগকারী উপভোক্তার সঙ্গে কথা বলেন। পরে সেখান থেকে সিমলাপালের দিকে ফিরে আসার পথে চাঁদপুর গ্রামের মানুষদের একাংশ তাঁদের পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবী গ্রামের বহু মানুষের কাঁচা বাড়ি। এর মধ্যে বেশ কিছু বাড়ির অবস্থা বেশ বেহাল। তা সত্বেও তাঁদের নাম রাখা হয়নি আবাস যোজনার তালিকায়। অনেকের নাম প্রথম অবস্থায় তালিকায় থাকলেও পরে তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বঞ্চিতদের বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখার দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। গ্রামবাসীদের  বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ চাঁদপুর গ্রামে আটকে থাকেন কেন্দ্রীয় আধিকারিকরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিক্ষোভমুক্ত হন আধিকারিকরা।

গতকাল প্রায় ২০ মিনিট ধরে আধিকারিক দলটিকে রাস্তায় আটকে রেখে চলে বিক্ষোভ। পরে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিক্ষোভমুক্ত হয় আধিকারিক দলটি।

এনিয়ে মিঠু মাল নামে এক বিক্ষোভকারী বলেন, "আমার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। বিডিও স্যারকে এজন্য আটক করেছিলাম যে, আমাদের বাড়িগুলো দেখে যাক। অন্যান্য গ্রামে সবাই বাড়ি, শৌচালয়, ত্রিপল পাচ্ছে। কিন্তু, আমরা কোনও সাহায্য পাচ্ছি না। এইজন্য আমরা আটক করেছি। আমাদের একটা ঘর দেওয়া হোক। কেন দেবে না ? সেইজন্য আটক করেছিলাম। কিন্তু, উনি আমাদের কথা শোনেন না। কেন্দ্রীয় দলকেও বলেছি। ওরাও শোনেনি। আমরা গরিব মানুষ। দিনমজুরি খেটে খায়। কী করব ?"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North Dinajpur: কলেজের হস্টেলে পড়ুয়াদের নির্যাতন! এবার র‍্যাগিংয়ের অভিযোগ রায়গঞ্জ মেডিক্যালে

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget