এক্সপ্লোর

Weather Update: প্রবল বৃষ্টির মধ্যেই বজ্রপাত, জোড়া মৃত্যুতে শোকের ছায়া বাঁকুড়ায়

বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: প্রবল বৃষ্টির মধ্যেই গতকাল সন্ধেয় বাঁকুড়ার বাজ পড়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। ইন্দাসের পলাশি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে রাজু বাগদীর। বাজ পড়ে মৃত্যু হয়েছে পাত্রসায়রের পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডলেরও। দু’জনেই মাঠে চাষের কাজ করছিলেন। এর আগে ২৪ জুলাই একই দিনে বাঁকুড়ায় বাজ পড়ে ৯ জনের মৃত্যু হয়। বজ্রপাতে এই জোড়া মৃত্যুতে গত ১৫ দিনে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জন।

চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলায়। নজিরবিহীন ভাবে মাঝেমধ্যেই বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সন্ধেয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। শুরু হয় বৃষ্টিও। আর সেই বৃষ্টির সময় দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশী গ্রামে মৃত্যু হয় রাজু বাগদী (৪৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল (৬৩) নামের এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে দুজনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।

গত ২৪ জুলাই কয়েক ঘণ্টার মধ্য়ে ৫ জেলায় ১৮ জনের মৃত্যু হয়। পূর্ব বর্ধমানে ৫, পশ্চিম মেদিনীপুরে ২, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে এক জন করে। তবে এখন বাজ পড়া যেভাবে বেড়েছে, তা অনেকেরই চোখে পড়েছে। প্রশ্নটা হল, শুধুই কি প্রাকৃতিক কারণ, নাকি হাত আছে মানুষেরও? বিশেষজ্ঞদের মতে, বাতাসে দূষণ বাড়ার জন্য মেঘের মধ্যে ধূলিকণা বেড়ে চাপ ও তাপের তারতম্য হচ্ছে। ফলে, বজ্রগর্ভ মেঘ বা থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে বেশি। উঁচু বাড়ির জন্য বায়ুপ্রবাহের ধরন বদলেছে, সেটাও বজ্রপাতের কারণ। কংক্রিটের বাড়িঘর, পিচের রাস্তার জন্য তাপ বাড়ছে। এতেও পরিবর্তন ঘটছে বায়ুপ্রবাহে। যার ফলে, বজ্রপাতের পরিমাণও বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "গ্লোবাল ওয়ার্মিং। যে কোনও ওয়েদার এক্সট্রিম হয়ে যাচ্ছে। তার ফলে এই ঘটনা বাড়ছে।''

বিশেষজ্ঞদের মতে, বজ্রগর্ভ মেঘের নীচের দিকে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি থাকে। আর ওপরের দিকে থাকে পজিটিভ চার্জ। বজ্রপাত তখনই হয় যখন মেঘের মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। উল্টো দিকে মাটিতে পজিটিভ চার্জ জমা হয়। বজ্রগর্ভ মেঘ ও মাটিতে তৈরি হওয়া দুই বিপরীতধর্মী চার্জের পরিমাণ বাড়লে মাঝের বাতাসের বাধা অতিক্রম করে একটি লাইন তৈরি হয়, যাকে বলে স্টেপড লিডার। মেঘে যে শক্তিশালী ক্ষেত্র তৈরি হয় তার প্রতি ইঞ্চিতে প্রায় ১০ হাজার ভোল্ট বিদ্যুৎ থাকে। ফলে চারপাশের বাতাসও আয়নিত হয়ে যায়। ফলে এই পথেই মেঘ থেকে বিদ্যুৎ শক্তি মাটিতে নেমে আসে। যাকে বলা হয় বজ্রপাত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget