এক্সপ্লোর

Bankura News: ঝাঁটা নিয়ে ‘দিদির দূত’দের তাড়ানোর নিদান বিজেপি বিধায়কের, ‘বাঁকুড়া ছাড়া করতে সময় লাগবে না’, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

Amarnath Shakha: প্রকাশ্য সভামঞ্চে ফের বেলাগাম মন্তব্য শোনা গেল। এ বার বাঁকুড়ায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়ছে সব দলই। আর তাতেই নরমে-গরমে হুঁশিয়ারি দেওয়া চলছে পরস্পরকে। যত দিন যাচ্ছে, ততি ঝাঁঝ বাড়ছে আক্রমণের। তা করতে গিয়েই ফের বেলাগাম মন্তব্য করে বসলেন ওন্দার বিজেপি (BJP) বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Shakha)। 'দিদির দূত'রা বাড়িতে গেলে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকার পরামর্শ দিলেন তিনি সকলকে।

পঞ্চায়েত নির্বাচনের আগে আক্রমণের ঝাঁঝ বাড়ছে নিত্যদিন

প্রকাশ্য সভামঞ্চে ফের বেলাগাম মন্তব্য শোনা গেল। এ বার বাঁকুড়ায় (Bankura News)। মঙ্গলবার বিকেলে সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় প্রকাশ্য সভামঞ্চে ওমরনাথকে বলতে শোনা যায়, "এখন দরজায় দরজায় 'দিদির দূত'রা আসছেন। আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন।" অমরনাথের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

এর আগেও প্রকাশ্য সভামঞ্চ থেকে বিভিন্ন সময়ে, বেলাগাম মন্তব্য করতে শোনা গিয়েছে অমরনাথকে। মঙ্গলবার কোচডিহিতে বিজেপি-র অঞ্চল সম্মেলনের মঞ্চ থেকেও তার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকার নিদান দিলেন তিনি। তিনি বলেন, "১১ বছর ধরে সব বরবার করার পর এখন সবদিক থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন দরজায় মমতার দূত আবিষ্কার করেছেন। আমরা বলছি মমতার ভূত।"

আরও পড়ুন: Malda News: বিহারের বাসিন্দার নাম বাংলার আবাস যোজনা তালিকায়! মালদায় গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিরা

অমরনাথ আরও বলেন, "এই ভূতেরা কোনও না কোনও দুর্নীতিতে জড়িত রয়েছেন। তাঁরা কেন মায়েদের বলছেন, আইসিডিএস-এ চাকরি দেবেন? কেন বেকার যুবকদের বলছেন, সিভিক কর্মীর চাকরি পাইয়ে দেবেন? এই ভাবে প্রতিশ্রুত দিয়ে কিছু না কিছু নিয়েছেন। তাই এই ভূতেরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন।"

নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন অমরনাথ। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা ছড়িয়ে দিয়ে আমাদের পেটে বোমা মারছেন। দু'জনে মিলে রাজ্যকে জর্জরিত করে দিয়েছেন। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এই দু'জনকে বাংলাছাড়া করতে হবে। দু'জনের উদ্দেশ্য, এই রাজ্যকে বাংলাদেশ বানানোর।"

অমরনাথকে বাঁকুড়াছাড়া করার হুঁশিয়ারি তৃণমূলের

এর পাল্টা, অমরনাথকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। তাদের দাবি, 'দিদির দূত'রা যে ভাবে দরজায় দরজায় গিয়ে কাজ করছেন, তাতে বিজেপি নেতারা ভয় পেয়ে এমন সব কথা বলছেন। যে ভাবে গ্যাস, পেট্রোপণ্যের দাম বেড়েছে, তাতে মানুষ তৈরি আছেন বিজেপি-র নেতাদের ঝাঁটাপেটা করার জন্য। তৃণমূল চাইলে অমরনাথকে বাঁকুড়াছাড়া করতে বেশি সময় লাগবে না বলেও দাবি জোড়াফুল শিবিরের। তাদের দাবি, বিজেপি বাংলাকে অশান্ত করতে চাইছে।

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget