এক্সপ্লোর

Bankura News: অন্ধকার ফুঁড়ে উঠে আসছে আগুনের লেলিহান শিখা, দাউদাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়

Bankura News: রুক্ষ আবহাওয়ায় জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন না হলেও, গত কয়েক বছর ধরে লাগাতার ঠিক মার্চ মাস নাগাদ, বসন্তে শুশুনিয়া পাহাড়ে এমন অগ্নিকাণ্ড নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সবুজ-সতেজতার শেষ শুরু হয়েছিল আগেই। প্রায় বৃক্ষশূন্য হতে বসেছিল বাঁকুড়ার (Bankura News) শুশুনিয়া পাহাড় (Susunia Hill) এবং সংলগ্ন এলাকা। নামমাত্র যা অবশিষ্ট রয়েছে, তার বুক ফুঁড়ে উঠে আসছে আগুনের লেলিহান শিখা। গনগনে আগুনের আঁচ টের পাওয়া যাচ্ছে বহু দূর থেকেও। বসন্তের আগমন ঘটতেই এ বছরও ফের একই ঘটনা। ঝরাপাতার আগুনে দাউ দাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড় (Susunia Hill Fire)।

রংয়ের উৎসবে যখন মাতোয়ারা গোটা রাজ্য, সেই সময় শনিবার ভর সন্ধ্যেয় আগুন রংয়ের আভা দেখে সেঁধিয়ে গেলেন শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকার মানুষ। সন্ধ্যায় আচমকাই পাহাড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। ঘুটঘুটে অন্ধকারের বুক ফুঁড়ে প্রথমে পাহাড়ের মাঝখানের চূড়াটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের অন্যত্রও।

রুক্ষ আবহাওয়ায় জঙ্গলে আগুন লাগার ঘটনা নতুন না হলেও, গত কয়েক বছর ধরে লাগাতার ঠিক মার্চ মাস নাগাদ, বসন্তে শুশুনিয়া পাহাড়ে এমন অগ্নিকাণ্ড নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বারও তার অন্যথা হল না। কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে শুকনো ঝরাপাতায় আগুন ধরিয়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু বছর বছর অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হলও, কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তার কিনারা হয়নি আজও।

আর এই উদানীসতাই ফি বছর কেড়ে নিচ্ছে বিপুল সংখ্যক পাখি, সরীসৃপ এবং বন্যপ্রাণীর জীবন। আগুনের গ্রাসে জ্বলে-পুড়ে ছাই হয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়। নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশের ভারসাম্য। বছরভর সবুজায়ন নিয়ে গালভরা প্রতিশ্রুতি শোনা গেলেও, শুশুনিয়া পাহাড়ে বছর বছর আগুনের গ্রাসে নষ্ট হয়ে যাওয়া গাছপালা, জীববৈচিত্র নিয়ে উচ্চবাচ্য শোনা যাচ্ছে না।

এ নিয়ে প্রশ্ন করলে ঝাঁটিপাহাড়ি রেঞ্জারের আধিকারিক ইশা বোস জানান, দুপুর থেকে আগুন নেভানোর কাজ চলছে। পৌঁছেছে দমকল বাহিনীও। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এর পিছনে কেউ বা কারা জড়িত রয়েছেন কি না জানতে চাইলে জানান, এখনই কিছু নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। 

আরও পড়ুন: Panihati Murder: ৭দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন! বিকেল ৫টায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার । Bangla News

কিন্তু এলাকার বাসিন্দা বলেন, ‘‘পাহাড়ের উপরে ধূমপান করতে যায় অনেকে। তা করতে গিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে যত্রতত্র পেলে দেন। তা থেকে শুকনো পাতায় আগুন ধরতে কত ক্ষণ! অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ও পড়ে। তবে শুধু স্থানীয় ছেলেরা নয়, বাইরে থেকেও অনেক মানুষ বেড়াতে আসেন। ইচ্ছাকৃত ভাবেও আগুন ধরানো হতে পারে। অত উপরে কোথায়, কে, কী করছে, তা বোঝা সম্ভব নয়।’’ পাহাড়ে আগুন ছড়ানো নিয়ে বন দফতরের তরফে বার বার সচেতন করা হলেও, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে, গত বছর মার্চ মাসেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এক সন্ধেয় এমন আচমকাই আগুনের লেলিহান শিখা নজরে পড়ে। তার পর দমকা হাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। বিষয়টি নিয়ে হইচই শুরু হতে অনেক দেরিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কয়েক দিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার আগে জানুয়ারি মাসে এবং ২০২০-র এপ্রিল মাসেও দাউ দাউ করে জ্বলতে দেখা যায় শুশুনিয়া পাহাড়কে। শুকনো পাতা থেকে আপনা আপনি বছর বছর আগুন ধরছে, নাকি স্থানীয়দের অভিযোগই সত্য, ধন্দ কাটেনি এখনও।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget