এক্সপ্লোর

Ashok Dinda: 'যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাব, এটা চলবে না' কড়া বার্তা অশোক দিন্দার

BJP MLA: দলীয় বৈঠকের মঞ্চ থেকে এবার প্রকাশ্যে কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জেলা সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, কেউ সম্মান পান না দলে। ধরাকে সরা জ্ঞান করছেন বিজেপির উপপ্রধানদের একাংশ। দলের কর্মীদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ময়নার বিজেপি বিধায়ক। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। 

দলের কর্মীদের বিরুদ্ধেই ক্ষোভ: দলীয় বৈঠকের মঞ্চ থেকে এবার প্রকাশ্যে কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক। লোকসভা ভোটে রাজ্যে আসন কমেছে বিজেপির। ৪২-এর মধ্যে আসন সংখ্যা ১৮ থেকে কমে ১২-তে নেমে এসেছে। তবে পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুই কেন্দ্রই দখল করেছে গেরুয়া শিবির। বিধানসভাভিত্তিক ফলের নিরিখেও ওই জেলার ১৬টির মধ্যে ১৫টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। ময়নাতেও এগিয়ে আছে বিজেপি। কিন্তু সেখানকার বিজেপি বিধায়কই এবার সংগঠন ক্ষোভ প্রকাশ করলেন। দিলেন কড়াবার্তাও।

কী বললেন ময়নার বিজেপি বিধায়ক? 

অশোক দিন্দা বলেন, "সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু উপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না এখানে। এখানে বিধায়ককে কেউ সম্মান করে না। কেউ পাত্তাই দেয় না। আমিই সব। এখন আমি পদ পেয়েছি। যতদিন আমার সাংগঠনিক পদ আছে, আমি লাঠি ঘোরাব। এটা করলে চলবে না। সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আমি মনে করি এই রাজ্যে, এই জেলাতে সেটা হচ্ছে না। কিছু প্রধান, আমার কাছে একদম তথ্য দিয়ে রিপোর্ট আছে, তথ্য দিয়ে, বিজেপি প্রধান, তারা ধরাকে সরা জ্ঞান করে বসেছে।'' 

তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে শুদ্ধিকরণের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই বার্তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। তবে এবার বিজেপি বিধায়কও সেই একই সুরে দলের কর্মীদের সতর্ক করলেন। 

এদিকে তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি হল তৃণমূলের পঞ্চায়েত, লোকসভা ভোটে জয়ী হলেও সমবায় নির্বাচনে হার বিজেপির। নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৮টি আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তমলুক জিতলেও নিমতৌড়ি সমবায় ভোটে একটিও আসন পেল না বিজেপি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: BJP MLA: 'আমি একশো ভাগ সমর্থন করি' রাজ্য ভাগের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget