এক্সপ্লোর

Bankura: সরস্বতী পুজোর বিসর্জনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়

Bankura Accident News: দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনামুখী হাসপাতালে। ঘাতক লরির চালক ও খালাসি আপাতত পলাতক।

তুহিন অধিকারী, বাঁকুড়া: সরস্বতী পুজোর (Saraswati Puja) বিসর্জন হঠাৎই বদলে গেল বিষাদে। প্রতিমা নিরঞ্জনের সময়ে সেই ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি (Lorry)। নিমেষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 

মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বাঁকুড়ার সোনামুখী শহরের বেলতলা এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে সোনামুখী শহরের পানাগড় রোডে স্থানীয় একটি সরস্বতী পুজোর বিসর্জন চলছিল। সেখানেই আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ জন। এছাড়া অন্তত ১৫ জন আহত বলে খবর পাওয়া গেছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সোনামুখী হাসপাতালে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘাতক লরির চালক ও খালাসি আপাতত পলাতক। লরিটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: Jalpaiguri : টিকিট না পেয়ে তৃণমূল-ত্যাগ, দল বদলেই বিজেপির প্রার্থীপদ

অন্যদিকে গতকাল ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটে দুর্ঘটনা। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী। চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  

শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করেছে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে মিলেছে মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যদিকে, হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর সোমবার বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়ি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হয়েছে, বাকিরা সুরক্ষিত। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget