এক্সপ্লোর

Bankura Train Fire: ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক, ধোঁয়ায় ঢাকল স্টেশন

Bankura News Update: ব্রেক বাইন্ডিংয়ের মেরামতির পর ১২টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয়। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক। বাঁকুড়ায় কামাখ্যা-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকরা। প্রায় ২৫ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ব্রেক বাইন্ডিংয়ের মেরামতির পর ১২টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয়। 

ট্রেনে আগুন-আতঙ্ক: ফের ট্রেনে ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগার ঘটনা। যা নিয়ে উত্তেজনা ছড়াল বাঁকুড়া স্টেশনে। এদিন বেলা ১১টা ৪২ নাগাদ কামাখ্যা-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে ঢোকে। হঠাৎই একটি কামরার নিচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এরপরই স্টেশনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রেলের মেনটেনেন্স বিভাগের কর্মী ও আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন ট্রেনের একটি এসি কামরার ব্রেক বাইন্ডিং থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। এরপরই তাঁরা ট্রেনের ওই ব্রেক বাইন্ডিং মেরামতির কাজে হাত লাগান। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট ধরে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। পরে মেরামতির কাজ শেষ হলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেয়।

এর আগে চলতি মাসে মধ্যপ্রদেশে বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পাওয়া যায়। গত ৪ অক্টোবর রতলামে মালগাড়ির দুটি বগি লাইচ্যুত হয়ে যায়। দিল্লি-মুম্বাই রুটে ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নির্গত হতে শুরু করায় বড় বিপদের আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের সুরক্ষার্থে তাঁদের লাইন থেকে দূরে থাকতে বলা হয়। দ্রুততার সঙ্গে ট্যাঙ্কারগুলি লাইন থেকে সরানোর কাজ শুরু হয়। রাজকোট থেকে ডিজেল ট্যাঙ্কার নিয়ে ভোপালের দিকে যাচ্ছিল মালগাড়িটি। কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। দুর্ঘটনার জেরে ওই লাইনে সাময়িকভাবে ব্যাহত হয়ে যায় ট্রেন চলাচল। দুর্ঘটনার পর রেলের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget