এক্সপ্লোর

Bankura News: রাস্তার ধারে বসে বাসন ধোওয়ার সময় গাড়ির ধাক্কা, বাঁকুড়ায় গুরুতর জখম ২ গৃহবধূ !

Accident: কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে চালক সহ আরোহীরা গাড়ি থেকে নেমে এলাকা ছেড়ে চম্পট দেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : গ্রামের রাস্তার ধারে বসে বাসন ধোওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়লেন স্থানীয় দুই গৃহবধূ। আচমকাই একটি চারচাকা গাড়ি এসে একজনকে ধাক্কা মারে। অন্যজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূর। পরে গাড়ি ফেলে এলাকা ছেড়ে চম্পট দেন চালক-সহ গাড়ির আরোহীরা। গতকাল রাতে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। আহত দুই গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনাটা কী ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর কেঞ্জাকুড়ার কাইতি পাড়ার বাসিন্দা পুতুল লোহার ও বিউটি লোহার নামের দুই গৃহবধূ রাস্তার ধারে এঁটো বাসন ধুচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি একজনকে ধাক্কা মেরে রাস্তার ধারের ড্রেনে ছিটকে ফেলে। অন্যজনকে গাড়িটি হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে চালক সহ আরোহীরা গাড়ি থেকে নেমে এলাকা ছেড়ে চম্পট দেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত দুই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Bankura Sammilani Medical College and Hospital) নিয়ে যান। স্থানীয়দের দাবি, গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। চালককে অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবি জানান স্থানীয়রা।

গত নভেম্বর মাসে বাঁকুড়ার (Bankura Accident) ওন্দায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় বাস ও পিকআপ ভ্যানের চালক-সহ ২০ জন আহত হন। সকাল ৭টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা ঘটে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাচ্ছিল বেসরকারি বাসটি। উল্টোদিক আসা বাদামবাহী পিকআপ ভ্যান বাসে ধাক্কা মারে। 

পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানের পিছনের ডানদিকের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি। ঘটনায় বিকট শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। পিকআপ ভ্যানের ড্রাইভারকে বের করা হয়। পরে বাস ড্রাইভার ও বাসযাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের নিয়ে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রসঙ্গত, রাজ্যে বেপরোয়া গতির বলির উদাহরণ ভুরিভুরি (Accident)। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। প্রায়শই অভিযোগ ওঠে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। কখনও কখনও মদ্যপ অবস্থাতেও গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget