এক্সপ্লোর

Bankura: দোরে দোরে ঘুরেও লাভ হয়নি! চাঁদা তুলে বৃদ্ধার বাড়ি করলেন গ্রামবাসীরাই

Bankura News: কেউ টাকা দিয়েছেন, কেউ আবার বিনামূল্যে বাড়ি তৈরির জিনিস দিয়েছেন।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম। এখানে রয়েছে ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস। গ্রামের মাঝখানে একটি ছোট্ট কুঁড়েঘরে নিজের মেয়েকে নিয়ে থাকতেন বৃদ্ধা নন্দরানি বাউরি। বহু বছর আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্বামী মারা গিয়েছে। তারপর থেকেই কঠিন পরিস্থিতিতে দিন কেটেছে তাঁর। 

আর্থিক পরিস্থিতি এমনই যে বাড়িটাও ঠিকমতো ঠিক করতে পারেননি তিনি। বৃদ্ধা মা একমাত্র মেয়েকে নিয়ে নিজের ভাঙাচোরা কুঁড়ে ঘরে বসবাস করে নন্দরানি বাউরি। বৃষ্টির সময়ে সেই ঘরে বসবাস করা যেত না। বাধ্য হয়েই পড়শির ঘরে রাত কাটাতে হতো। 

গ্রামবাসীদের দাবি, নন্দরানি বাউরি একটি বাড়ির জন্য বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এ দুয়ার থেকে ও দুয়ারে কড়া নেড়েছেন, সবাই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি। ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েতেই বসবাস করতে হতো এতদিন। প্রশাসন থেকে সাহায্য় না মিললেও গ্রামবাসীরা মুখ ফেরাননি। পড়শির জন্য একজোট হয়েছেন তাঁরা। নিজেরাই চাঁদা তুলে জোগাড় করেছেন টাকা। আর সেই টাকা দিয়েই মেরামত করেছেন বসতবাড়িটি। শুধু টাকা দেওয়াই নয়, কাজেও হাত লাগিয়েছেন সবাই। গ্রামের বাসিন্দা দোকানদার-সহ অনেকেই বিনা পয়সায় বাড়ি তৈরির সব সামগ্রী দিয়েছেন। গ্রামবাসীরা জানাচ্ছেন একটা দিন নিজেদের কাজ না করলেও চলবে ওই অসহায় মায়ের বাড়িটি তৈরি করে দেওয়া জরুরি রয়েছে। তাই তারা এদিন গ্রামের কেউ নিজেদের গন্তব্যে না গিয়ে বৃদ্ধা মায়ের বাড়ি তৈরি করে দিলেন। এমন দিনে উৎসবও থাকে। তাই ছিল খাওয়াদাওয়ারও আয়োজন। চাঁদা তুলে নিজেদের বাড়িতে দুপুরের খাওয়ার ব্যবস্থা করেন। পিকনিকের মুডে ছিলেন সবাই।

এই ঘটনায় অবশ্য রাজনৈতিক তরজার রংও লেগেছে। ওই এলাকার পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। এবারও সেখানে জিতেছে তৃণমূল। ওই এলাকার সাংসদ বিজেপির। সেই এলাকায় এক বৃদ্ধার বাড়ির জন্য দায়িত্ব নিতে হল এলাকার বাসিন্দাদের। উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাসমিনা খাতুন জানান, ওই মহিলা তাঁর কাছে কোনওরকম লিখিতভাবে অভিযোগ করেনি। তাঁর নজরে থাকলে সমস্যার সমাধান হতো। এলাকায় সার্ভে হয়েছে যাঁদের বাড়ির প্রয়োজন তাঁদের বাড়ি হবে। এলাকার মানুষের সমস্যার সমাধান হবে বলে তাঁর আশ্বাস। এই নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, 'ধন্যবাদ জানাই গ্রামের মানুষকে, কারণ গ্রামের মানুষের চোখ খুলে গিয়েছে। যাঁরা বলে উন্নয়নের কথা সেই তৃণমূলের এবং প্রশাসনের এখনও চোখ খোলেনি। তাঁরা উন্নয়ন করতে আসেনি, টাকা লুটতে এসেছে।' বিজেপির অভিযোগ বিজেপি সাংসদকে এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: তৃণমূলের হাতছাড়া মারিশদা! জয় অভিষেকের সরিয়ে দেওয়া প্রাক্তন প্রধানের, পঞ্চায়েত বিজেপির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget