এক্সপ্লোর

Bankura: হাতির তাণ্ডব থেকে ফসল বাঁচানোর লক্ষ্যে শুরু, আজও ধুমধাম করে গজলক্ষ্মী পুজো হয় বাঁকুড়ার গ্রামে

Gajalakshmi Puja : এখানে দেবী লক্ষ্মী 'গজ'-অর্থাৎ হাতির পিঠে অধিষ্ঠাত্রী। দুই দিকে দুই সখী বেষ্টন করে থাকেন দেবী প্রতিমাকে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : লক্ষ্য ছিল, হাতির তাণ্ডব থেকে ফসল বাঁচানো। সেই প্রার্থনা নিয়েই বাঁকুড়া (Bankura) রামকানালী গ্রামে শুরু হয়েছিল গজলক্ষ্মী পুজো (Gajalakshmi Puja)। একশো বছরের বেশি পুরনো সেই পুজো আজও ধুমধাম করে পালিত হয় এই গ্রামে। 

বাঁকুড়া জেলায় বিভিন্ন অংশ একটা সময় জঙ্গল অধ্যুষিত ছিল। সেই সময় দলমার দামালদের আনাগোনা লেগেই থাকত। আজ থেকে একশো বছর আগেও এই ছবি ধরা পড়ত। তার প্রমাণ মেলে জেলার বেলিয়াতোড় থানার  রামকানালী গ্রামের গজলক্ষ্মীর আরাধনায়। এই গ্রামে আজ থেকে প্রায় ১২৬ বছর আগে হাতির তাণ্ডব থেকে জমির ধান, মাঠের ফসল, বাড়িঘর, এমনকী নিজেদের প্রাণ বাঁচাতে গ্রামের পূর্ব-পুরুষেরা প্রচলন করেন দেবী গজলক্ষ্মীর পুজোর। 

এখানে দেবী লক্ষ্মী 'গজ'-অর্থাৎ হাতির পিঠে অধিষ্ঠাত্রী। দুই দিকে দুই সখী বেষ্টন করে থাকেন দেবী প্রতিমাকে। আর একচালার প্রতিমার দুই পাশে থাকে দু'টি ময়ূর। অভিনব আদলে তৈরি এই লক্ষ্মী প্রতিমাই গ্রামে পূজিত হয়ে আসছেন।

কথিত আছে, এক সময় এই রামকানালী গ্রামে (Ramkanali Village) হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েন বাসিন্দারা। তখন গজ বাহিনীর হামলার হাত থেকে রেহাই পেতে এই গজলক্ষ্মীর আরাধনা শুরু করেন গ্রামবাসী। বন দফতর সূত্রে খবর, ৬০টির বেশি হাতি বাঁকুড়া উত্তর বনবিভাগ জঙ্গলে রয়েছে। বন দফতরের তরফ থেকে ইতিমধ্যেই তাদের ব্যারিকেড করে রাখা হয়েছে। জঙ্গল থেকে যাতে না হাতির দল লোকালয়ে চলে আসে, সেই কারণে বন দফতর নজরদারি চালিয়ে যাচ্ছে। এই গ্রামের মানুষের বিশ্বাস, আজও গ্রামে হাতির হানা থেকে শস্য বাঁচাতে হলে এই দেবীর কৃপা লাভ করতেই হবে।

প্রায় ১২৬ বছর আগে শুরু হওয়া রীতি মেনে নিষ্ঠার সাথে কোজাগরী পূর্ণিমায় ফি বছর দেবী গজলক্ষ্মীর পুজোর আয়োজন করেন রামকানালী গ্রামের বাসিন্দারা। জাঁকজমক করে পুজো করা হয়। আত্মীয়-স্বজনরাও এই লক্ষ্মীপুজোর দিনে ভিড় জমাতে শুরু করেন।

শুধু এই গ্রাম নয়, আশপাশের ১৫ থেকে ২০ টি গ্রামের মানুষ লক্ষ্মীপুজো দেখতে আসেন এখানে। গ্রামে বাউল এবং তার সঙ্গে চার দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। ধর্মীয় উপাচার মেনে যথারীতি পালিত হয় রামকানাই গ্রামের গজলক্ষ্মী পুজো। 

আরও পড়ুন ; 'এসো মা লক্ষ্মী', আজ বাংলার ঘরে ঘরে ধন-সম্পদের দেবীর আরাধনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget