এক্সপ্লোর

Barasat Student Death : দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মা-বাবাকে 'খবরই দিল না পুলিশ' ! পরে ছুটে এলে জুটল 'পুলিশের মার'

North 24 Pargana News : ঘটনার ভয়াবহতার শেষ নয় এখানেই। ছেলের মৃত দেহ দেখতে চেয়ে বাবা-মাকে রীতিমতো নিগৃহীত হতে হল। 

সমীরণ পাল, বারাসাত: উত্তর ২৪ পরগনায় মর্মান্তিক ঘটনা। স্কুল বাস থেকে নামার সময় ভয়াবু দুর্ঘটনায় চলে গেল একাদশ শ্রেণির পড়ুয়ার প্রাণ। আর তার থেকেও ভয়াবহ বিষয়, সে খবর জানানোই হল না তাঁর বাবা-মাকে ! এমনকী দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চেয়ে বারাসাত মেডিকেল কলেজে পুলিশের হাতে মার খেতে হল পুত্রহারাদের।

বৃহস্পতিবার বিকেলের ঘটনা।  ভিআইপি রোডে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় অঙ্গীকার দাশগুপ্ত নামে  সল্টলেক সি এস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রের। আর সেই ঘটনা মা-বাবাকেই জানানো হল না ! শেষমেষ ছেলের মৃত্যু সংবাদ পেতে হল স্থানীয় রিক্সা চালকের কাছ থেকে। এমনটাই দাবি মৃত পড়ুয়ার অভিভাবকদের। ঘটনার ভয়াবহতার শেষ নয় এখানেই। ছেলের মৃত দেহ দেখতে চেয়ে বাবা-মাকে রীতিমতো নিগৃহীত হতে হল। 

পরিবারের  অভিযোগ, তাঁদেরকে পুলিশের তরফ থেকে কোনও খবর দেওয়া হয়নি। লোক মারফত জানতে পেরে ভি আই পি রোডে ছুটে আসেন তাঁরা। তারপর অনেক প্রশ্ন করার পর পুলিশে জানায়, তাঁদের ছেলেকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাঁরা ছুটে যান ওই হাসপাতালে। সেখানে দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা-মায়ের ভাগ্যে জোটে পুলিশের মার! এমনটাই অভিযোগ মৃত পড়ুয়ার বাবা - মায়ের। 

কিন্তু হঠাৎ পুলিশ তাঁদের উপর কেন চড়াও হল ? অভিভাবকদের দাবি,  কীভাবে ছেলের মৃত্য়ু, তা জিজ্ঞাসা করাতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ। আগাগোড়াই মেলে পুলিশের অসহযোগিতা!  হাসপাতালে ছেলের দেহ দেখতে গেলে, সেখানকার পুলিশ ক্যাম্পে তাঁদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।  এরপর তাঁদের টেনে হিঁচড়ে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। 

পুলিশের দাবি, মারধর করা হয়নি ,তাঁদেরকে হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে সরিয়ে আনা হয়েছিল। হাসপাতালের তরফ থেকে দাবি,  যে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকদের চিকিৎসা করতে বাধা দিচ্ছিলেন ওই মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। তাই পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কেন , দুর্ঘটনা স্থলের কাছেই চারনক হাসপাতাল থাকা সত্ত্বেও ওই পড়ুয়াকে দূরে বারাসাতের হাসপাতালে নিয়ে যাওয়া হল? কেন মৃত্যুর ৪ ঘণ্টা হওয়ার আগেই দেহ পাঠানো হল মর্গে ? কেনই বা মা-বাবাকে খবর দিল না পুলিশ ? কোন যুক্তিতেই বা সদ্য পুত্রহারা  মা - বাবার সঙ্গে এমন অমানবিক আচরণ করল পুলিশ ?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

 

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget