এক্সপ্লোর

Crime News: ২ বার অপহরণ করে ৯ কোটি আত্মসাৎ! ভয়াবহ অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে

TMC Leader Arrested: খোঁজ চলছে কাউন্সিলরকে টিপ দেওয়া ত্রিপুরার আর এক ব্যবসায়ীর। কেন বারবার অপহরণ? কারণ খুঁজছে পুলিশ

কলকাতা: সোয়া দু কোটি টাকা মুক্তিপণ দাবি। ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি, তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। কিন্তু এটাই প্রথম নয়, এর আগে ত্রিপুরার ওই ব্যবসায়ীকে ২ বার অপহরণ করেন তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। ধৃতদের জেরা করে দাবি সিআইডির। কিন্তু সেই সব ঘটনার অভিযোগ কেন দায়ের করা হয়নি পুলিশে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খোঁজ চলছে কাউন্সিলরকে টিপ দেওয়া ত্রিপুরার আর এক ব্যবসায়ীর।  

ব্য়বসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর। আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়। সিআইডি সূত্রে দাবি শুধু ২০২৪ নয়, ২০২২ ও ২৩ সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৯ কোটি ২৫ লক্ষ টাকা। আর প্রতি ঘটনারই মাস্টারমাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তির বহরও বেড়েছে হু হু করে!

তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলেফেঁপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? সিআইডি সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে সব সব দিক। সূত্রের দাবি, কয়েক মাস আগে বারাসাতের নিবেদিতা পল্লিতে ৫০ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনে মেস ভাড়া দেন তৃণমূল কাউন্সিলর। 

আগে ২ বার অপহৃত হলেও, কেন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ? সেটাই খতিয়ে দেখছে সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন, অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে খবর দিতেন ত্রিপুরার আর এক ব্যবসায়ী। তাঁর খোঁজ করা হচ্ছে। ঘটনার পর সমালোচনার মুখে, দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। পুরসভার চেয়াম্যানের সাফাই, তাঁরা এসব টেরই পাননি। বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, 'আপাত দৃষ্টিতে খুব নিরীহ একটা ছেলে। চুপচাপ বসে থাকতেন। চা পর্যন্ত খেতেন না। এরকম একটা মানুষ ছিল। দুর্ভাগ্যজনক, সে এরকম এত বড় একটা অপরাধ জগতের সঙ্গে জড়িত। তা না হলে এতবড় কাণ্ড ঘটাতে পারেন না।' এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে সিআইডি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ডুবে রয়েছে চাষের জমি-বাড়ি, পুজোর আগে আতান্তরে উদয়নারায়ণপুরের বাসিন্দারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget