এক্সপ্লোর

Howrah News: ডুবে রয়েছে চাষের জমি-বাড়ি, পুজোর আগে আতান্তরে উদয়নারায়ণপুরের বাসিন্দারা

Flood Situation: বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। মাটিতে মিশেছে একাধিক মাটির বাড়ি। বহু ফসল গিয়েছে জলের তলায়।

সুনীত হালদার, হাওড়া: বন্যা পরিস্থিতিতে অকূল পাথারে পড়েছেন উদয়নারায়ণপুরের বাসিন্দারা। সাধারণ মানুষরা সমস্য়ায় যেমন পড়েছেন, তেমনই অন্যদিকে চরম বিপদে পড়েছেন দুর্গা পুজোর উদ্যোক্তারা। আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজো। ইতিমধ্যেই অনেক জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু বন্যার ধাক্কায় তার অবস্থা এখন তথৈবচ। এবার বন্যার কারণে অধিকাংশ জায়গায় কোনওমতে পুজো হবে এমনটাই জানিয়েছেন তাঁরা। গ্রামের নির্মীয়মান প্যান্ডেল থেকে কবে জল নামবে কার্যত তাঁর দিকেই তাকিয়ে আছেন গ্রামবাসীরা। 

দুর্গা পুজো আর বেশি দিন দেরি নেই। প্রতি বছর উদয়নারায়নপুরে প্রায় প্রত্যেকটি গ্রামে নিয়ম মেনে দুর্গা পুজো হয়। প্রত্যেক গ্রামবাসী এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। তবে এই বছরে ভয়াবহ বন্যার কারণে পুজোর উদ্যোক্তারা আতান্তরে পড়েছেন। উদয়নারায়ণপুরের কুরচি শিবপুর, শিবানীপুর, গজা, হোদল, হরিহরপুর, টোকাপুর, গড় ভবানীপুর, মুনশুকা কানুপাট সহ বিস্তীর্ণ এলাকায় গত দুই দিন ধরে দামোদর নদীর জল বাঁধ টপকে হু হু করে ঢুকছে। জলের তোড়ে এখন ওই এলাকার চাষের জমি এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার নদীর জলস্তর কমে যাওয়ার ফলে অনেক জায়গা থেকেই ধীরে ধীরে জল নামতে শুরু করেছে এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু সব জায়গার ছবিটা একরকম নয়। উদয়নারায়ণপুরে ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে যে গ্রামগুলি জলমগ্ন হয়েছিল সেগুলির অধিকাংশ জায়গায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে। চাষের জমি এবং ঘরবাড়িতে কোথাও এক হাঁটু জল জমে রয়েছে, কোথাও আবার এক কোমর জল দাঁড়িয়ে থাকায় গ্রামবাসীরা চরম আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়েছেন। পুজোর ঠিক মুখেই এতবড় আর্থিক ক্ষতি হওয়ার কারণে এবার আর জাঁকজমক করে পুজো হবে না বলে মনে করা হচ্ছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যেহেতু চাষের প্রচুর ক্ষতি হয়েছে তাই চাষিরা আর আগের মত চাঁদা দিতে পারবেন না। তাই এ বার কোনওমতে নিয়ম মেনেই পুজো করার কথা ভাবছেন তাঁরা।

বন্যা পরিস্থিতির কারণে বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। একাধিক মাটির বাড়ি ভেঙে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন বহু লোক। চাষিরা জানিয়েছেন ধান এবং সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উদয়নারায়ণপুরের কুলটিকারি গ্রামে বন্যা পরিদর্শনে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের শস্য বিমা থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেন। এখন চাষিরা কার্যত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি

সেরা শিরোনাম

Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget