এক্সপ্লোর

Barasat Woman Attack: সিগন্য়াল ভাঙায় গাড়ি চালকের সঙ্গে বচসা, এবার আক্রান্ত মহিলা ট্রাফিক কর্মী

North 24 Parganas: হৃদয়পুরের কোড়ার বাসিন্দা সোনিয়া বিবি। মঙ্গলবার সকালে হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথ নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সমীরণ পাল, বারাসাত: পথ নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পুরসভা (Barasat Municipality) নিযুক্ত মহিলা ট্রাফিক কর্মী। গতকাল হৃদয়পুর স্টেশন লাগোয়া রেল গেটে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন ওই মহিলা। অভিযোগ, সিগনাল ভাঙায় এক গাড়ি চালকের সঙ্গে তাঁর বচসা বাধে। সেইসময় ওই চালক মহিলা ট্রাফিক কর্মীকে গালিগালাজ করেন। এরপর মহিলা ট্রাফিক কর্মীর বাড়িতে চড়াও হন ওই গাড়ি চালক। মহিলার স্বামীকে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুরসভা নিযুক্ত মহিলা ট্রাফিক কর্মীও। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত অধরা। 

আক্রান্ত ট্রাফিক কর্মী: হৃদয়পুরের কোড়ার বাসিন্দা সোনিয়া বিবি। মঙ্গলবার সকালে হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় একটি গাড়ি সিগনাল ভেঙে আচমকা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করে। অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন।                   

এখানেই শেষ নয়। অভিযোগ ওই ব্যক্তি চড়াও হয় মহিলা ট্রাফিক কর্মীর বাড়িতেও। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে ভাইপো রাকিবউদ্দিনকে নিয়ে হাজির হন কুতুবুদ্দিন। অভিযোগ সোনিয়া বিবি স্বামী রহমত আলি মণ্ডলকে মারধর করে। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরে শিকার হন সোনিয়া বিবিও। রহমত আলি মণ্ডলের চোখে মাথায় ও বুকে আঘাত লাগে। বর্তমানে তিনি বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পথ নিরাপত্তা থাকায় বারাসাত পুরসভার সদস্যদের দাবি, নিরাপত্তা সামলানোর সময় নিয়ম মেনে রাস্তায় দাঁড়াতে বললে বা গতি নিয়ন্ত্রণ করতে বললে ইদানিং গাড়ির চালকরা অস্রাব্য গালিগালাজ, মারধর, এমনকী পিষে দেওয়ারও হুমকি দিয়ে থাকে। বেশ কয়েকবার মারধরের ঘটনাও ঘটেছে। এদিন পুরসভার মহিলা কর্মীর গায়ে হাত দেওয়ায় নড়ে চড়ে বসে বারাসাত পুরসভার পথ নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। বারাসত পুরসভা ও মধ্যমগ্রাম থানায় তারা বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেছেন। তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: RG Kar News: তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা, সুপ্রিম কোর্টে কখন শুরু হবে শুনানি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget