এক্সপ্লোর

Baraipur Case: শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on Baraipur Case: বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসপি অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলার পর দিলেন এই বড় বার্তা। ছাড়া পাবেন না এই সব লোকেরা।

কলকাতা : বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানের জন্য উপহার কিনতে বেরোয় ক্লাস সিক্সের নাবালিকা। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপরেই মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মঙ্গলবার তিনি বারুইপুর যাবেন। কথা অনুযায়ী উপস্থিত হয়ে বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বারুইপুর এসপি অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় তাঁর।

শনিবার ঘটনার জেরে, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা ও রেল স্টেশন জুড়ে চলে অবরোধ। দীর্ঘক্ষণ ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিক্ষোভ নিয়ে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে, তার ব্যবস্থা করতে হবে।' তিনি আশ্বাস দিয়ে বলেন, 'পুলিশ যা করার করছে, সমস্ত SP, CP-র সঙ্গে কথা বলেছি', 'যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়।' 'যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে। কাউকেই ছাড়া হবে না।' 

আরও পড়ুন - 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ''মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। নির্যাতিতার পরিবার যা যা চেয়েছেন সব দেব।'' পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম নিয়েছে, এবং এর সঙ্গে যারা জড়িত সবার কড়া শাস্তি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধ ও অশান্তি, এই তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ''আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথম মামলার বিচার দেবই। ক্যাপিটাল পানিশমেন্ট দেব।'' ''আর বাকি ৩টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন। এই ৩ কাণ্ড যারা করেছে তাদেরকেও ভুগতে হবে। এমন শাস্তি দেব বুঝতে পারবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Advertisement

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget