এক্সপ্লোর

Baruipur: বারুইপুরের রাসমাঠ সংলগ্ন চক্রবর্তী পাড়ার পুকুরে জলে ডুবে মৃত্যু ২ কিশোরের

Baruipur: তারা কেউই সাঁতার কাটতে জানত না। জলে নেমে মজা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে জানা গিয়েছে। আরও একজন শৌভিক হালদার জলে নামলেও সে উঠে আসে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের রাসমাঠ সংলগ্ন চক্রবর্তী পাড়ার পুকুরে জলে ডুবে মৃত্যু হল ২ কিশোরের। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। স্থানীয় দুই কিশোর দেবাঞ্জন রক্ষিত ও শুভজ্যোতি বোস এই ঘটনায় মারা যায়। দেবাঞ্জন নবম শ্রেনীর ছাত্র ও শুভজ্যোতি দশম শ্রেনীতে পড়ে। দুজনেই স্কুল ছাত্র। তারা কেউই সাঁতার কাটতে জানত না। জলে নেমে মজা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে জানা গিয়েছে। আরও একজন শৌভিক হালদার জলে নামলেও সে উঠে আসে। তাদেরই এক বন্ধু শিবম নস্কর বিষয়টি ফোনে অন্যান্যদের জানায়। সে পাড়ে বসে মোবাইলে গেম খেলছিল। শরীর খারাপ থাকায় সে পুকুরে নামেনি। স্থানীয় যুবকরা এসে তাদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কিছুদিন আগে, তোর্সা নদীতে ভেসে যাওয়া দুজন শিশুকন‍্যার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ভুটান পাহাড় ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় অতিবৃষ্টির জেরে ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি নদী। প্রতিটি নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এমন সময়ে বুধবার জয়ঁগা ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিকুল আনসারির দুই শিশুকন‍্যা তোর্সা নদীতে ভেসে যায়।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল দুই বোন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই পাড় ভেঙে যাওয়ায় তীব্র স্রোতে ভেসে যায় ৮ বছরের মণীষা খাতুন ও ১০ বছরের রূপসা খাতুন। 

ভুটান সীমান্তবর্তী জয়গাঁর ছোট মেচিয়াবস্তির দুই বোনের খোঁজে নামানো হয় স্পিডবোট।  প্রবল খরস্রোতা তোর্সায় তল্লাশিতে নামেন ডুবুরিরা। সিভিল ডিফেন্সের কর্মীরা জয়ঁগা তোর্সা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায়। কিন্ত রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের সন্ধান মিলেনি। 

আরও পড়ুন: আজ থেকে ৩ দিন বন্ধ রাজপুর-সোনারপুর পুর-এলাকার বাজার, দোকান

 

সেরা শিরোনাম

Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget