এক্সপ্লোর

Alipurduar: জয়ঁগায় তোর্সা নদীতে তলিয়ে যাওয়া দুই বোনের দেহ উদ্ধার 

বুধবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল দুই বোন...

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অবশেষে জয়গাঁর তোর্সা নদীতে ভেসে যাওয়া দুজন শিশুকন‍্যার মৃতদেহ উদ্ধার হল। 

সোমবার থেকে ভুটান পাহাড় ও দার্জিলিঙের পার্বত্য এলাকায় অতিবৃষ্টির জেরে ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি নদী। প্রতিটি নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এমন সময়ে বুধবার জয়ঁগা ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিকুল আনসারির দুই শিশুকন‍্যা তোর্সা নদীতে ভেসে যায়।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল দুই বোন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই পাড় ভেঙে যাওয়ায় তীব্র স্রোতে ভেসে যায় ৮ বছরের মণীষা খাতুন ও ১০ বছরের রূপসা খাতুন। 

আরও পড়ুন: ফুঁসছে তোর্সা, খরস্রোতা নদীর পাড় ভেঙ্গে তলিয়ে গেল ২ বোন

ভুটান সীমান্তবর্তী জয়গাঁর ছোট মেচিয়াবস্তির দুই বোনের খোঁজে নামানো হয় স্পিডবোট।  প্রবল খরস্রোতা তোর্সায় তল্লাশিতে নামেন ডুবুরিরা। সিভিল ডিফেন্সের কর্মীরা জয়ঁগা তোর্সা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায়। কিন্ত রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের সন্ধান মিলেনি। 

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল থেকে তোর্সা নদীতে তল্লাশি চালাতে শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা ও কালচিনি ব্লক প্রশাসন। বৃহস্পতিবার সকালে জয়ঁগাও থেকে প্রায় ১৫ কিমি দূরত্বে বিবাড়ি এলাকায় তোর্সা নদী থেকে ছোট শিশুকন‍্যার মৃতদেহ উদ্ধার হয়।

অপরজনের মৃতদেহ প্রায় ১২ কিমি দূরে হাসিমারা এলাকায় তোর্সা নদীর রেলব্রিজের কাছাকাছি থেকে উদ্ধার হয়। জয়ঁগা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

আরও পড়ুন: জলের তোড়ে তলিয়ে গেল বাড়ি, ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

তোর্সার মতো তিস্তাও, ভয় ধরিয়েছে জলপাইগুড়িবাসীকে। জলের চাপ এতটাই যে, গাজলডোবায় তিস্তা ব্যারাজের ১০টি গেট খুলে দেওয়া হয়েছে। তার জেরে প্রায় ১০ ফুট স্লুইস গেট ছাপিয়ে বইছে জল। জলপাইগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা। কার্যত বাঁধ ছুঁইছুঁই জল। 

এদিকে, প্রবল বর্ষণে দার্জিলিঙের মাটিগাড়ায় সেতুর পিলার বসে গিয়ে বিপত্তি। একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা বালাসন সেতুতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। 

আরও পড়ুন: বেড়াতে গিয়ে পা ফস্কে বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাতে তলিয়ে মৃত্যু ৮ বছরের শিশুর

সেরা শিরোনাম

Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
News Live Updates: একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
একদিনে ৩ ডিগ্রি নামল পারদ, আরও নামবে পারদ, কলকাতা-সহ জেলাতেও হিমেল বাতাস
NCPI : আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে
আরও ফাঁকা মমতা তৃণমূল? হাতছাড়া আরও এক পঞ্চায়েত সমিতি ! কলকাতায় এসে দলে দলে যোগ NCPI তে

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget