এক্সপ্লোর

Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুর

Baruipur Violence Harrasment Case Minor Body Rescue: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য়।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত বারুইপুর। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছে। নিঁখোজ থাকার পর বারো বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ তুলতে মাইকে আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে ওই ঘটনার পরেই, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা।  হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে বলে খবর। 

আরও পড়ুন, রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,  রণক্ষেত্রে বারুইপুর

শেষ অবধি পাওয়া খবরে, এই মুহূর্তে ওই এলাকায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বারো বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়, এবং তার দেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা, যারা রয়েছেন, দেহ রাস্তার মধ্যে রেখে, রাস্তা অবরোধ করে রাখে। সেই জায়গায় পুলিশ পৌঁছে গেলেও, দেহ তাঁরা তুলতে দেয়নি। এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এই গোটা ঘটনার পর, স্থানীয়রা কয়েকজনকে আটক করে। তার মধ্যে একজনকে সন্দেহর বশে তাঁকে প্রথমে মারধর করা হয়। এবং তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।এরপরেই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছয়। পৌঁছন আইজি-ও। কে বা কারা খুন করল, গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের গাড়িতে ভাংচুর চালানো হয়। গোটা ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীরা হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থায় রয়েছেন।

"মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত...", কী জানিয়েছেন আইজি ?

আইজি কঙ্কনপ্রসাদ বারুই বলেছেন, কালকে যে ঘটনা ঘটেছে, আমরা তাতে মর্মাহত। এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে গ্রেফতার হবে। আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। কথা বলেছেন সরাসরি। উনি কথা দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, কাউকে ছাড়া হবে না। এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। ...সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা আপনাদের সঙ্গে সবসময় আছি।

 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Advertisement

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget