এক্সপ্লোর

Nusrat Jahan: প্রশ্নের মুখে বেসামাল, মেজাজ হারালেন বসিরহাটের তৃণমূল সাংসদ

Nusrat Jahan Update: ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। অভিযুক্ত সংস্থা থেকে ২০১৭-এ ইস্তফা। সংস্থা থেকে নেওয়া ১ কোটি ১৬ লক্ষ টাকা সুদ সহ ফেরত দিয়েছি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। দাবি নুসরতের।

কলকাতা: প্রশ্নের মুখে বেসামাল, মেজাজ হারালেন বসিরহাটের তৃণমূল সাংসদ। মেজাজ হারিয়ে মাঝপথেই সাংবাদিক বৈঠক ছেড়ে বেরোলেন নুসরত (Nusrat Jahan)। কেন অভিযুক্ত সংস্থা থেকেই ঋণ? স্পষ্ট জবাব দিতে পারলেন না নুসরত। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ খারিজ নুসরত জাহানের। 

মেজাজ হারালেন নুসরত: প্রতারণার অভিযোগ ওঠার দেড় দিন পর প্রতারণার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন, বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে হারালেন মেজাজ। উঠে গেলেন সাংবাদিকদের প্রশ্নের মুখে। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে।

সম্প্রতি, অভিযোগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁদের অভিযোগ, রাজারহাটে ফ্ল্যাট কেনার জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থা, ২০১৩-১৪ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। যার মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। কিন্তু ৯ বছরেও তাঁরা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ।উল্টে, তাঁদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে নুসরত জাহান বলেন, "অভিযোগ হচ্ছে, আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনের অঙ্ক হচ্ছে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ এবং ৬ মে, ২০১৭-য় সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা, আমি এই কোম্পানিকে ফেরত দেই এবং এই সমস্ত ব্যাঙ্ক ডিটেইলস আমার কাছে আছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট, বাড়ির ডিড সব কিছু আমার কাছে আছে। এগুলো আমি আপনাদের দিতে পারি, কিন্তু মনে রাখবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি কখনও দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান, আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন।''

তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। এই অভিযোগ প্রসঙ্গে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ গিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারে। নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। নুসরত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, সেরকম অনেক ডিরেক্ট আছে অনেক লেভেলে, ভর্তি ভর্তি।''

আরও পড়ুন: South 24 Parganas: বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, পরিস্থিতি মোকাবিলায় খোলা হল কন্ট্রোল রুম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget