এক্সপ্লোর

South 24 Parganas: বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, পরিস্থিতি মোকাবিলায় খোলা হল কন্ট্রোল রুম

West Bengal News: এক নিম্নচাপের বৃষ্টিতে রক্ষা নেই, দোসর পূর্ণিমার ভরা কটাল। জোড়া ফলায় রাত থেকে নাগাড়ে বৃষ্টি। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এক রাতের বৃষ্টিতেই ফুলে উঠেছে নদী। পূর্ণিমার ভরা কটালে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসের জেরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিভিন্ন জায়গায় আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আতঙ্কে বাসিন্দারা: এক নিম্নচাপের বৃষ্টিতে রক্ষা নেই, দোসর পূর্ণিমার ভরা কটাল। জোড়া ফলায় রাত থেকে নাগাড়ে বৃষ্টি। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মৎস্যজীবীদের পাশাপাশি, পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় বাঁধ উপছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উপকূল এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন। আতঙ্কিত বাসিন্দারা।       

পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম:
সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি মন্দিরতলায় নির্মীয়মাণ নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। গার্ডওয়াল টপকে হুগলি নদীর জল ঢুকতে শুরু করায়, ভাসছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ। নদী ও সমুদ্রের জলস্তর বাড়লে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের বেহাল একাধিক মাটির বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে অস্থায়ী বাঁধ তৈরির কাজ। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মহকুমা শাসকের দফতর, সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর, কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সাগর ব্লকে কন্ট্রোলরুমের নম্বর- 8172028549। প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। 

আবহাওয়ার আপডেট: এদিকে পশ্চিমে সরছে নিম্নচাপ। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার, বেহালায় ৯০.৮ মিলিমিটার, বালিগঞ্জে ৮৭ মিলিমিটার, জোকায় ৭৬ মিলিমিটার, মোমিনপুরে ৭১ মিলিমিটার, তপসিয়ায় ৬০, মার্কুইস স্কোয়ারে ৫৯, ঠনঠনিয়ায় ৪৬.৬, ধাপায় ৪৬, মানিকতলায় ৪৩, দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: WB Dengue Update: কমছে না দাপট, এবার উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ডেঙ্গির আতঙ্ক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget