এক্সপ্লোর

TMC News: তৃণমূল নেত্রী, ২ নিরাপত্তা রক্ষীকে মারধর! ভয়ঙ্কর অভিযোগ TMC-র উপপ্রধানের বিরুদ্ধে

বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল নেত্রীর ওপর হামলা ও তাঁর দুই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। 

অভিযুক্ত তারিক মণ্ডল যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তারিকের নেতৃত্বেই তাঁর ওপর হামলা চলে বলে অভিযোগ করেছেন তৃণমূলের ওই নেত্রী। তিনি বলেন, 'আমি যতদূর খবর পেয়েছি, এই হামলায় মদত রয়েছে আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। এঁরা সামনে দাঁড়িয়ে থেকে এসব করেছে। এটা পূর্বপরিকল্পিত। আমাকে মারা ওদের উদ্দেশ্য ছিল। আমার নিরাপত্তারীক্ষারা বাঁচাতে গেলে ওদের উপর আক্রমণ হয়'। 

বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান। আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক মণ্ডল বলেন, 'আমার কাছে এমন কোনও বার্তা নেই যে আমার নামে অভিযোগ হয়েছে। আমি যখন ওখানে যাই তখন প্রশাসনিক কর্তারা ওখানে ছিল। ওঁরাই আমাকে ফোন করে ডাকে। বলা হয়েছিল এখানে একটা সমস্যা হচ্ছে কীভাবে মেটানো যায় সেটার জন্য। '                                                                            

সিরিয়া পারভিনের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ দলীয় কর্মসূচি সেরে বাদুড়িয়ার দক্ষিণ শিমুলিয়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়, তাঁর গাড়িতে যশাইকাটি আটঘরা পঞ্চায়েতের উপপ্রধান তারিক মণ্ডলের নেতৃত্বে হামলা চলে।                                                 

সিরিয়া পারভিন এক সময় বিজেপিতে ছিলেন, সেই কথা মনে করিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি বাদুড়িয়ার সহ আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, 'সিরিয়া পারভিন একদিন বিজেপিতে ছিল। গত লোকসভা ভোটে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের যারা কার্যকর্তা তাঁরা হয়ত মেনে নিতে পারছে না। ওইজন্য বারবার তাঁর উপরে অ্যাটাক চলছে। আগেও একবার অ্যাটাক হয়েছে ওনার উপরে।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget