এক্সপ্লোর

Kolkata: গীতাপাঠের পাল্টা চণ্ডীপাঠের আয়োজন কলকাতায়? তুঙ্গে রাজনৈতিক তরজা

এবার কি গেরুয়া শিবিরের গীতাপাঠের পাল্টা হতে চলেছে তৃণমূলের চণ্ডীপাঠ? এই বিতর্ক মাথাচাড়া দিল বঙ্গ রাজনীতিতে।

অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা: ২৪ ডিসেম্বর, ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে সামিল হওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার দু-দিন আগেই ২২ তারিখ কলকাতার বুকে চণ্ডীপাঠের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। অনুষ্ঠান আয়োজনে তৎপর রাজ্যের মন্ত্রী অখিল গিরিও। গীতাপাঠের পাল্টা কি চণ্ডীপাঠের আয়োজন? তুঙ্গে রাজনৈতিক তরজা।                             

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারাণসীর বিখ্যাত দেব-দীপাবলির আদলে। সম্প্রতি কলকাতা পুরসভা ও রাজ্য় সরকারের উদ্যোগে, গঙ্গাবক্ষে ধুমধাম করে আয়োজন করা হয়েছিল দেব-দীপাবলির। এবার কি গেরুয়া শিবিরের গীতাপাঠের পাল্টা হতে চলেছে তৃণমূলের চণ্ডীপাঠ? এই বিতর্ক মাথাচাড়া দিল বঙ্গ রাজনীতিতে। কারণ, ২৪ ডিসেম্বর, গীতা জয়ন্তী উপলক্ষে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করেছে গীতাপাঠ কমিটি। অনুষ্ঠানের নাম, 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ'।                                                                       

যে অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক ২ দিন আগে, ২২ ডিসেম্বর কলকাতায় আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ ও চণ্ডীপাঠের। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। তাদের দাবি, রানি রাসমণি রোডে আয়োজন করা হবে ওই অনুষ্ঠানের। এই অবঠি ঠিক ছিল।

কিন্তু, বিতর্ক দানা বেধেছে এরসঙ্গে কারামন্ত্রী অখিল গিরির নাম জড়িয়ে যাওয়ায়। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, এই চণ্ডীপাঠের অনুষ্ঠান আয়োজনে পুরোদমে তৎপর রামনগরের তৃণমূল বিধায়ক। 

তাহলে কি গেরুয়া শিবিরের তরফে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাল্টা হিসেবেই চণ্ডীপাঠকে বেছে নেওয়া হল? অখিল গিরি তা মানতে না চাইলেও, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে, এ দিন বিধানসভায় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিরা। ছিলেন অখিল গিরিও। ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ'। গীতাপাঠের পাল্টা ২২ ডিসেম্বরের চণ্ডীপাঠ? লোকসভা ভোটের আগে বাংলা জুড়ে ধর্মের রাজনীতি? বঙ্গ ভূমিতে এখন রাজনীতি আর ধর্ম মিলেমিশে এক। এখন কে ধর্মের রাজনীতির ডিভিডেন্ট বেশি তোলে সেটাই দেখার।

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
‘বিচারব্য়বস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না

ভিডিও

BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget