এক্সপ্লোর

Mamata Banerjee : পঞ্চায়েত ভোটের আগে তৈরি ব্লু প্রিন্ট ? জরুরি বৈঠক ডাকলেন মমতা

বৈঠকে হাজির থাকতে ফোন গেল শীর্ষ নেতৃত্বের কাছে, খবর সূত্রের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পঞ্চায়েত ভোটকে ( Panchayat Poll )  সামনে রেখে, তেতে উঠতে শুরু করেছে গ্রাম বাংলার রাজনীতি ( West Bengal Politics ) ! স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী, দু-পক্ষই! পঞ্চায়ের ভোটের দিনক্ষণ স্থির হয়নি। তবে আগে থেকেই তৈরি থাকতে চায় ঘাসফুল শিবির। তড়িঘড়ি কালীঘাটে ( Kalighat )  ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । জানা যাচ্ছে আগামী শুক্রবার কালীঘাটেই হবে বৈঠক। হাজির থাকবেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ( Abhishek Banerjee ) । 

সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠকের উদ্দেশ্য হল ভোটের আগে স্ট্র্যাটেজি নির্ধারণ। 'বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও রণকৌশল ঠিক করতে বৈঠক' ডেকেছেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর সূত্রের। জানা গিয়েছে, বৈঠকে হাজির থাকতে ফোন গিয়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হচ্ছে একের পর এক তৃণমূল নেতা। হেলিওয়েট মুখ থেকে যুব নেতারা এখন এজেন্সির জালে। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে দুর্নীতি-হাতিয়ারে রোজই শান দিচ্ছেন বিরোধীরা। তাই পঞ্চায়েতের আগে পরিস্থিতি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। 

">


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি, নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, এক মাসের মধ্যে বকেয়া কাজ শেষ করুন। যে টাকা বরাদ্দ করা হয়েছে, তা উন্নয়নের কাজে খরচ করুন।  সূত্রের খবর ছিল, এপ্রিল মাসের শেষের দিকে পঞ্চায়েত ভোট করাতে চাইছে রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে, মুখ্যসচিবের বার্তা, আগামী ১ মাসের মধ্য়ে কাজ শেষ করুন।

কিন্তু কবে হবে পঞ্চায়েত ভোট? তা এখনও অনিশ্চিত। কারণ শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায় পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার ওপর ফের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৯ মার্চ পর্যন্ত করা যাবে না ভোটের নির্ঘণ্ট প্রকাশ, জানায় আদালত। গত ১ মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায়, বুধবার পঞ্চায়েত নির্বাচন ঘোষণার ওপর  অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে ৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ আটকে যায়। পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে একাধিক দাবি নিয়ে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

ইতিমধ্যেই সাগরদিঘির উপনির্বাচন হয়েছে। ফল শাসক দলের বিপক্ষে গিয়েছে। ২২ হাজার ৯৮০ ভোটে আসনটিতে জয় পান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এই হার নিঃসন্দেহে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথা বাড়াবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই বিষয়টি পঞ্চায়েতের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বলে প্রকাশ্যে স্বীকার করছে না রাজ্যের শাসক দল। তৃণমূলের পরাজয়ের নেপথ্যে কাজ করল কোন কোন ফ্যাক্টর? এই আলোচনাও কি উঠে আসবে আজকের বৈঠকে ?


 

 

 

সেরা শিরোনাম

West Bengal Live News: বাড়ল অস্বস্তি, হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ
বাড়ল অস্বস্তি, হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ
News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget