এক্সপ্লোর

Partha Chatterjee: সৌরনীলের মৃত্যুতে এখনও হাহাকার, সরেছেন হকাররাও, পার্থর দফতর সরাতে রা কাড়ছেন না কেউ

Behala Accident: বেহালায় বড়িশার এই স্কুলে এখন শুধুই নীরবতা, শূন্য়তা, হাহাকার, আর বুকফাটা দুঃখ।

পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা:  বেহালায় ছাত্রের মৃত্যুর পর যান নিয়ন্ত্রণে তৎপর হয়েছে পুলিশ (Behala Accident)। প্রশাসনের নির্দেশে বড় রাস্তা থেকে কিছুটা সরেছেন হকাররা। কিন্তু, এখনও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অফিস মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার রোডের একাংশ জুড়ে।যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না বেহালা পশ্চিমের বিধায়ক।

বেহালায় বড়িশার স্কুলে এখন শুধুই নীরবতা, শূন্য়তা, হাহাকার, আর বুকফাটা দুঃখ। সাত বছরের ছোট্ট সৌরনীলের ফুটফুটে মুখটা আর দেখতে পাবেন না ভেবে, চোখে জল ধরে রাখতে পারছেন না তার বন্ধুদের মা-বাবারাও। শুক্রবার লরির ধাক্কায় ৭ বছরের পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।

সোমবার খুলল বেহালার বড়িশার সেই স্কুল। কিন্তু, ফাঁকা রয়ে গেল, বেঞ্চে সৌরনীলের জায়গাটা। তার স্মৃতিতে আয়োজন করা হয়েছিল স্মরণসভার। আর স্কুল গেটে পা রাখতেই যেন কাঁটার মতো বুকে বিঁধল সন্তান-সমকে হারানোর যন্ত্রণা। অভিভাবকদের মধ্যে কয়েক জন কেঁদেও ফেললেন। 

আরও পড়ুন: Jyotipriya Mallick: নকল বাক্স তৈরি করে ব্যালট জলে ফেলেন বিরোধীরাই! আজব দাবি মন্ত্রী জ্যোতিপ্রিয়র

সোমবার সকাল থেকেই বেহালা চৌরাস্তায় ডায়মন্ড হারবার রোডে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের মূল রাস্তায় উঠতে দেওয়া হয়নি। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হয়। ফুটপাত ধরে হাঁটতে বলা হচ্ছে পথচারীদের। 
কিন্তু আগে উদ্যোগী হলে হয়ত এইভাবে চলে যেতে হত না ক্লাস টু-এর পড়ুয়াকে, বলছেন সৌরনীলের বন্ধুদের অভিভাবকরা।

স্কুলের সামনে ছোট্ট পড়ুয়ার এভাবে মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না শিক্ষক-শিক্ষিকারা। ছাত্রের মৃত্যুর পর, ট্রাফিক নিয়ন্ত্রণে রাতারাতি বেহালায় বসেছে ড্রপ গেট। এদিকে পড়ুয়ার মৃত্যুর পর, বেহালা চৌরাস্তা লাগোয়া ১০০টিরও বেশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা গুমটি দোকানগুলিকে বড় রাস্তা থেকে দু'ফুট ছেড়ে বসতে বলা হয়েছে প্রশাসনের তরফে। রবিবার রাত থেকেই শুরু হয় সেই কাজ।

এই স্কুলটি পড়ে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্য়ে, যার বিধায়ক পার্থ বর্তমানে জেলবন্দি। সোমবার সৌরনীলের মৃত্যুতে প্রতিক্রিয়া জানান পার্থও। বলেন, "বেহালা যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। আমার ২৫ বছরে এমন ঘটনা দেখিনি।" কিন্তু  চৌরাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে, বেহালা ম্যান্টনেই রয়েছে পার্থর দফতর। 

বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ নিয়োগ দুর্নীতির মামলায় এখন জেলে রয়েছেন। মন্ত্রী থাকাকালীন ম্যান্টন মোড়ের কাছে একেবারে ডায়মন্ড হারবার রোডের উপরেই অফিস বানিয়েছিলেন তিনি। পার্থ জেলে থাকলেও তাঁর অফিসে এখনও কেউ হাত দেয়নি। বেআইনি ভাবেই সেটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। তবে সেই নিয়ে প্রশ্ন করলে উত্তর দেননি পার্থ।

নিয়োগ দুর্নীতি মামলায় একবছরের বেশি পার্থ জেলে থাকলেও, রাস্তা দখল করে তৈরি তাঁর এই অফিসে কারও হাত পড়েনি। কিন্তু কেন? এ নিয়ে প্রশাসন ও পূর্ত দফতরের ঘাড়ে দায় ঠেলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ (রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, "রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্ত দফতর। অফিস সরানোর সিদ্ধান্তও প্রশাসনের।" কিন্তু একদিকে সৌরনীলের মৃত্য়ুর পর থেকে যেভাবে তৎপরতা চোখে পড়ছে, ততটাই নীরবতা চোখে পড়ছে পার্থর ওই দফতর সরানো নিয়ে।

সেরা শিরোনাম

Trinamool: তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
Nandigram Congress: গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন,
গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন, "১৯ বছর পর ঘুম ভাঙল?"
TMC-BJP News: পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget