এক্সপ্লোর

Behala: অনলাইনে গেমে কয়েক হাজার টাকা লোকসান, বকা খেয়ে গঙ্গায় আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার

অনলাইন গেম খেলতে গিয়ে ১০ হাজার টাকা লোকসান। বাড়িতে বকাবকি করায় গঙ্গায় আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রের।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অনলাইনে গেম খেলতে গিয়ে বেশ কয়েক হাজার টাকা লোকসান। বাড়িতে বকাবকি করায় দ্বিতীয় হুগলি (Secon Hoogly Bridge) সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গায় আত্মহত্যার চেষ্টা করল স্কুলছাত্র। এনভিএফ কর্মী ও হেস্টিংস থানার তৎপরতায় প্রাণরক্ষা হল বেহালার পড়ুয়ার। 

অনলাইন গেম খেলতে গিয়ে ১০ হাজার টাকা লোকসান। বাড়িতে বকাবকি করায় গঙ্গায় আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রের। এনভিএফ কর্মী ও হেস্টিংস থানার তৎপরতায় স্কুলছাত্রকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পরিবারের হাতে। 

রবিবার ঘড়িতে তখন দুপুর ২টো। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী রাস্তার দিকের রেলিংয়ের ওপরে ওঠার চেষ্টা করে বেহালার বাসিন্দা ক্লাস ইলেভেনের পড়ুয়া। বিষয়টি নজরে আসতেই পড়ুয়াকে থামান এনভিএফ কর্মী। খবর দেওয়া হয় হেস্টিংস থানায়। এনভিএফ কর্মী  স্বরূপ সেতুয়া জানিয়েছেন, আমি দেখলাম রেলিং-এর ধারে চলে এসেছে, তখন ছুটে যাই। হেস্টিংস থানাকে খবর দিই।

পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অনলাইন গেমে প্রবল আসক্তি ছিল পড়ুয়ার। দিন কয়েক আগে বিশেষ কোনও গেম খেলার জন্য বাবার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা খরচ করে করে সে। সেই টাকার পুরোটাই লোকসান হয়। বিষয়টি জানাজানি হতেই বাড়িতে বকুনি খায় কিশোর। এর পরই বেহালার বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে এসে আত্মহত্যার চেষ্টা করে সে। হেস্টিংস থানায় পড়ুয়াকে নিয়ে গিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

গত ৮ মার্চ, গেম সংক্রান্ত কারণেই আত্মঘাতী হন এক গৃহবধূ। মোবাইলই গেমই (Mobile Game) মর্মান্তিক পরিণতি ডেকে আনল বলে প্রাথমিক তদন্তে অনুমান। সল্টলেক (Saltlake) দত্তাবাদের (Duttabad) ঘটনা। এ দিন বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝলন্ত দেহ (Body Rescued)। আত্মঘাতী (Suicide) হন পিউ হালদার। ঘটনায় গ্রেফতার (Arrested) করা হয়েছে স্বামী সঞ্জয় হালদারকে। 

বিকালে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর (Housewife suicide) মৃতদেহ উদ্ধার হয় সল্টলেক (Saltlake) দত্তাবাদে (Duttabad)। শ্বশুরবাড়ির অভিযোগ, প্রায় সারাদিনই মোবাইলে অনলাইন গেম খেলত পিউ হালদার, গেম খেলতে বাধা দেওয়ায় হয়েছেন আত্মঘাতী গৃহবধূ পিউ।

যদিও মৃতার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা মারধর করত পিউকে। সেই কারণেই আত্মঘাতী হন পিউ। যদিও কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। অনলাইন গেম খেলতে বাধা নাকি মারধরের কারণে আত্মঘাতী হয়েছেন তিনি তার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পিউ-এর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে আত্মঘাতী গৃহবধূর স্বামী সঞ্জয় হালদারকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। 

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget