এক্সপ্লোর

Belda Emergency Landing Runway: জাতীয় সড়কের উপর উড়ল যুদ্ধবিমান, মহড়ার আয়োজন বায়ুসেনার

West Midnapore News: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছে।

অমিত জানা, বেলদা: বেলদার (Belda) আকাশে উড়ল যুদ্ধবিমান। মহাসমারোহে ফের সেনাবাহিনীর যুদ্ধবিমানের মহড়ার আয়োজন পশ্চিম মেদিনীপুর। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর তৈরি রানওয়েতে নামবে যুদ্ধবিমান। তারই চূড়ান্ত প্রস্তুতির মহড়া হল বেলদায়। আর সেই মহড়া দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।

যুদ্ধবিমানের মহড়ার আয়োজন: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ৫ কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছে। রানওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবছর ১৫ নভেম্বর যুদ্ধবিমানের মহড়া হয়েছিল। ৫ মাসের মাথায় ফের বেলদায় জাতীয় সড়কে বায়ুসেনার যুদ্ধবিমানের  মহড়া হল। আপদকালীন যুদ্ধবিমানে ওঠা নামার জন্যই এই রানওয়ে তৈরি করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরোপুরি কাজ সম্পন্ন করে বায়ু সেনার আধিকারিকদের হাতে রানওয়ের দায়িত্ব তুলে দিয়েছে। 

এদিন জাতীয় সড়কে রানওয়েতে যুদ্ধবিমান কলাইকুন্ডা এয়ারবেস থেকে বায়ু সেনার আধিকারিক সহ নিরাপত্তা রক্ষীরা সারিবদ্ধ ভাবে রানওয়েকে ঘিরে ফেলেন। এরপর ৫ কিলোমিটার রান ওয়েতে প্রথমে ভারতের জাতীয় পতাকা নিয়ে রুটমার্চ করেন তাঁরা। ড্রোন উড়িয়ে জাতীয় সড়ক পুরোপুরি রানওয়ের জন্য প্রস্তুত কিনা তাও পর্যবেক্ষণ করা হয় বায়ু সেনার তরফ। এদিন দুপুরে তিনটি যুদ্ধবিমান প্রায় ১০০ ফুট ওপরে ট্রায়াল ল্যান্ডিংয়ের মহড়া দেয়। একাধিক যুদ্ধবিমানকে ওড়ানো হয় জাতীয় সড়কের উপরে। যদিও এদিন জাতীয় সড়কের  ওপর তৈরি হওয়া রানওয়েতে কোনও যুদ্ধবিমানকে অবতরণ করানো হয়নি। বায়ুসেনা সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই রানওয়েতে অবতরণ করানো হবে যুদ্ধবিমান।

জাতীয় সড়কের গ্রুপ কনসালটেন্ট ঋষি কুমার সিনহা বলেন, "আপদকালীন ল্যান্ডিং এটা। আপদকালীন পরিস্থিতিতে স্লাইডল্যান্ডিং করানো যাবে ট্রায়াল দেখার ছিল। এখনও সরকারিভাবে অনুমতি পাওয়া যায়নি তাই ল্যান্ডিং করানো যায়নি। সেই অনুমতি হয়ে গেলে এখানে নামবে।'' যুদ্ধবিমানের মহড়া নিয়ে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে সবারই আশা ছিল জাতীয় সড়কের উপর নামবে যুদ্ধবিমান। ওই এলাকার বাসিন্দা মানস প্রধান। তিনি বলেন, "রানওয়েতে নামেনি। ১০০ ফুট উঁচুতে উড়ে গেল যুদ্ধবিমান। এর আগেও ট্রায়াল রান হয়েছিল কিন্তু নামেনি। আগামী দিনে নামবে হয়ত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget