এক্সপ্লোর

Falaknuma Express: বগি খুলে বিপত্তি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা ফলকনুমা এক্সপ্রেসের

ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে সেকেন্দ্রবাদের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়।

অরিত্রিক ভট্টাচার্য ও অমিত জানা, বেলদা: বেলদা স্টেশনের কাছে বড় দুর্ঘটনা থেকে ফলকনুমা এক্সপ্রেসের (Falaknuma Express) রক্ষা। ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে বিপত্তি। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামল ফলকনুমা এক্সপ্রেস। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই বিপত্তি, জানালেন গার্ড। 

ফলকনুমা এক্সপ্রেস: জানা গিয়েছে, ডাউন ফলকনুমা এক্সপ্রেসে (Falaknuma Express)এই ঘটনাটি ঘটে। এদিন সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার (Howrah) দিকে আসছিল এই ট্রেন। ট্রেনের শেষদিকের ৩টি বগি যার মধ্যে রয়েছে দুটি জেনারেল বগি এবং একটি এসি বগি বাকি ট্রেন থেকে খুলে যায়। খুলে যাওয়ার পর দাঁড়িয়ে থাকে ওই ৩টি বগি। অন্যদিকে ইঞ্জিন সহ বাকি কামড়া এগোতে থাকে। এরপর প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন। গার্ড এবং চালকের নজরে আসে এই ঘটনা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটা দাঁড় করানো হয়। পরে ইঞ্জিনিয়ার এসে বাকি সব কামড়ার সঙ্গে ওই তিন কামড়া জুড়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।

কীভাবে ঘটনা ঘটল? প্রশ্ন উঠছে কীভাবে এই ঘটনা ঘটল? ইতিমধ্যেই যা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। যে ইঞ্জিনিয়াররা বাকি বগি ট্রেনের সঙ্গে জুড়েছেন তাঁরা রিপোর্ট তৈরি করছেন। যে রিপোর্ট দক্ষিণ-পূর্ব রেল সহ রেলের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। খতিয়ে দেখা হচ্ছে কী সমস্যা হচ্ছিল? শেষ কবে বা কখন ইঞ্জিন সহ বাকি বগির যে কানেক্টর, তাও পরীক্ষা করে দেখা হয়েছিল? তাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রশ্নের ভিত্তিতে জানা যাবে,  ঠিক কী কারণে এই ঘটনা ঘটল।

এর আগে চলতি বছর ১৩ জানুয়ারি বিকেল ৫টা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমহনি এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। লাইনচ্যূত হয়ে .যায় ট্রেনের একাধিক কামরা। স্থানীয় প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, ইঞ্জিনের পর থেকে ট্রেনের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি কামরা জলে গিয়ে পড়েছে বলেও জানা যায় প্রাথমিকভাবে।

আরও পড়ুন: Nadia News: আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য

সেরা শিরোনাম

BJP Rally: INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget