এক্সপ্লোর

Beldanga: বেলডাঙায় প্রতিবাদের নামে গুণ্ডামি, সীমাহীন অরাজকতা! কেন ৩০ ঘণ্টার পর অ্যাকশন, কী যুক্তি পুলিশের?

লাঠিচার্জ করে বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে, শুক্রবারের ঘটনার পরও কেন বাড়তি পুলিশ এলাকায় মোতায়েন করা হল না?

পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  শুক্রবার ঘণ্টার পর ঘণ্টা ধরে তাণ্ডব! অবরোধ! ট্রেনের সামনে বিক্ষোভ! এরপর মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন 'আমি সংখ্যালঘু ভাইবোনেদের কাছেও আবেদন করব যারা করছেন, শান্তিপূর্ণভাবে আমাদের ওপর ভরসা রাখুন। ' কিন্তু কোনওকিছুতেই হল না কাজ। কিন্তু কোনও কিছুতেই কাজ হল না! বেলডাঙার বিক্ষোভে লাগাম টানতে শনিবারও কার্যত ব্যর্থ হল প্রশাসন। ফের অবরোধ করা হল ১২ নম্বর জাতীয় সড়ক। এদিনও রাস্তা আটকে চলল বিক্ষো চলে।  শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙার মহেশপুর। আর শনিবার নতুন করে উত্তাল হয়ে উঠল মহেশপুর থেকে ৪ কিলোমিটার দূরে বড়ুয়ামোড়। আর বেলডাঙা থানা থেকে বড়ুয়ামোড়ের দূরত্ব ১ কিলোমিটার। কিন্তু তার পরও প্রায় ১ ঘণ্টার ওপর চলে অবরোধ। 

এরপর, দুপুর ১ টা ১৫ নাগাদ লাঠিচার্জ করে বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে, শুক্রবারের ঘটনার পরও কেন বাড়তি পুলিশ এলাকায় মোতায়েন করা হল না? থানা থেকে কয়েক মিনিটের দূরত্বে ফের বিক্ষোভ-অবরোধ চলল কী করে? যদিও পুলিশের দাবি, তাঁরা ধৈর্য রেখেছিলেন। কিন্তু শনিবার সব সীমা পেরিয়ে যায়। শনিবার মুর্শিদাবাদের পুলিশ সুপার বলেন, 'সব জিনিসের একটা লিমিট থাকে, কালকে আমরা অনেক ধৈর্য রেখে কথা বলেছি, অসুবিধা হলে, সব জিনিসের একটা প্রসেস আছে, পুলিশ আগে থেকে ছিল, হঠাৎ করে তো লাঠি চার্জ করা যাবে না...তাই আগে কথা বলতে হয়েছে।'                

শুক্রবার বেলডাঙা অশান্তি ও সাংবাদিকের উপর আক্রমণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কি তাঁদের আটকাতে পারি? কোনও সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে।'                   

শুক্রবারের পর শনিতেও বেলডাঙা স্টেশনেও তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা। ফের বন্ধ হয়ে যায় রেল চলাচল। আর এরপর অবশেষে বেলডাঙা স্টেশনে অ্যাকশন মোডে দেখা যায় পুলিশকে।  মুর্শিদাবাদের পুলিশ সুপারের নেতৃত্বে নামে গোটা টিম। পুলিশের সঙ্গে অ্যাকশনে নামে RAF-ও। এদিন বেলডাঙা স্টেশন থেকে কয়েকজনকে আটক করে আরপিএফ। 

এদিন  বেলডাঙায় পৌঁছে  যান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অবরোধ তুলতে বললেন বিক্ষোভকারীদের। কাল যা করার করেছেন, আজ আবার কীসের অবরোধ? অবরোধ দেখে বললেন ক্ষুব্ধ হুমায়ুন কবীর।                           

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget