এক্সপ্লোর

Lalbaba College: সরস্বতী পুজোকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, বেলুড়ের লালবাবা কলেজে তুলকালাম

Belur Lalbaba College: সরস্বতী পুজো নিয়ে এদিন আলোচনা শুরু হতেই হাতাহাতি বেধে যায়। একে অপরের দিকে আঙুল তুলেছে, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী।

বেলুড়: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই উত্তপ্ত বেলুড়ের লালবাবা কলেজ। সরস্বতী পুজোকে কেন্দ্র করে তুলকালাম। দু’পক্ষের মধ্যে বচসার জেরে হাতাহাতি। বেশ কয়েকজন আহত। আজ বেলা ১২টা টাগাদ এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ। 

মারের পাল্টা মার...এক ছাত্রীকে ঘিরে ফেলে, চলল কিল, চড়, ঘুসি!!! কোনওরকমে পরিস্থিতি সামাল দিল পুলিশ...একমাস পর বৃহস্পতিবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ খোলা মাত্র এদিন, ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় বেলুড়ের লালবাবা কলেজে। কিন্তু, কেন অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি? স্থানীয় সূত্রে দাবি, কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। কলেজের প্রাক্তন কালচারাল সেক্রেটারির সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির সদস্যদের মধ্যে এদিন সংঘর্ষ বাধে। জানা গিয়েছে, সরস্বতী পুজো নিয়ে আলোচনার সময় সংঘর্ষ হয়। পুলিশের সামনেই হাতাহাতি মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত ছাত্রী আগমনী মণ্ডল বলেন, "কলেজে ঢোকার পর থেকে উত্যক্ত করে। বহিরাগত একজন মারধর করে। ৫০ জন এসে মারে। প্রিন্সিপাল, পুলিশের সামনে মারধর করে।"

সরস্বতী পুজো নিয়ে এদিন আলোচনা শুরু হতেই হাতাহাতি বেধে যায়। একে অপরের দিকে আঙুল তুলেছে, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। বালির যুব তৃণমূল কর্মী প্রজ্ঞা পুরকায়স্থ সাউ বলেন, "অভিজিৎ মেরে মুখ ফাটিয়ে দেয়। পঞ্চাশজনের গ্রুপ আসে। যে বাইরের ছেলেগুলো আসছে তারা বিজেপি করে। ওরা বলছে ওরা করছে মানে আমরা ছাত্র পরিষদ করছি।" এদিকে, তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক অভিজিৎ রায় বলেন, "যারা দিদি, অভিষেকদার ছবি, পোস্টার ছিঁড়ে ফুটবলের মতো খেলেছে তাদের সঙ্গে অশান্তি। দিদি-অভিষেকদা অপমান করলে ছাড়ব না। কেউ আঘাত পেয়ে হয়তো এমন করেছে।" 

এদিকে, লালবাবা কলেজের অধ্যক্ষ সঞ্জয় কুমার বলেন, "ছাত্র পরিষদের দুই প্রাক্তন সদস্যের বিবাদের জন্য এই পরিস্থিতি। একপক্ষ ইউনিট করে। আমরা মান্যতা দিইনি। সরস্বতী পুজোর কথা বললে আমরা রাজি হইনি। অভিজিৎ জোর করে ঢুকেছে। থানায় জানিয়েছিলাম, কী করে ঢুকল।" কলেজ কর্তৃপক্ষের তরফে বেলুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে।         

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget