এক্সপ্লোর

Belur Math : ফের ভক্তদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ, জানুন কবে...

Belur Math to re-open soon : রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে গত মাসের গোড়ার দিকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠের দরজা...

বেলুড় : প্রায় দেড় মাস পর ফের ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ (Belur Math)। ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি (Covid Norms) মেনে ফের ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢোকা যাবে মঠে। তবে এখনই আরতি দর্শন করতে পারবেন না ভক্তরা। বিলি করা হবে না কোনও প্রসাদও।

গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কারণে এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য করে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

কল্পতরু উত্‍সবের আগেই ঘোষণা হয়েছিল,  ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। ওই সময় মঠে ভক্তরা প্রবেশ করতে পারবেন না বলে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল।  মঠ কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ। তবে মনে করা হয়, কোভিড সতর্কতার কারণেই অতিরিক্ত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত।

মঠ কর্তৃপক্ষ জানায়, ৫ জানুয়ারি থেকে ফের যথারীতি খুলে যাবে বেলুড় মঠ। কিন্তু এরই মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠে রাজ্যের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ।

এদিকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা আগামী ১ মে।  সূত্রের খবর,  সেদিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই নরেন্দ্র মোদির যোগ দেওয়ার সম্ভাবনাও আছে।   বেলুড় মঠ সূত্রে খবর, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে হবে নানা অনুষ্ঠান। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই বছরভর উত্‍সব উদযাপন করতে চায় কেন্দ্রীয় সরকার।  এখন করোনা ধাক্কা পেরিয়ে কেমন থাকে পরিস্থিতি, সেটাই দেখার।    

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget