এক্সপ্লোর

Mamata On Anubrata : কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি , আবারও অনুব্রতকে দেদার সার্টিফিকেট মমতার

সোমবার TMCP’র কর্মসূচি থেকে প্রশংসার সুরে তিনি বলেন, অনুব্রতর মতো সাহায্যকারী ছেলে কম দেখেছি।

আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে দলনেত্রী তাঁর পাশে দাঁড়িয়ে বলেছিলেন,' কেষ্টকে ( Anubrata Mondal )  গ্রেফতার করলেন কেন? কেষ্ট কী করেছিল? কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। ' এরপর নেত্রীর ওপর ভরসার কথা জোর গলায় বলেন গরুপাচার মামলায় ধৃত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ' মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, যথেষ্ট করেছেন ' 

অনুব্রত মণ্ডলকে কোনও পদ থেকেও সরানো হয়নি
গরু পাচার  ( Cow Smuggling ) মামলার তদন্তে ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ( CBI ) । দু’দফায় সিবিআই হেফাজতে থাকার পর, এখন তিনি আসানসোল ( Asansol ) জেলে বন্দি। সিবিআই সূত্রে দাবি, তদন্তে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তবে এসবের মধ্যেও, পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  মতো অনুব্রত মণ্ডলকে কোনও পদ থেকেও সরানো হয়নি। এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়িয়েছেন।

কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি
আবারও প্রতিষ্ঠা দিবসের সভা থেকে ভরসার কেষ্টর হয়েই কথা বললেন তৃণমূল নেত্রী। গরু পাচারের মামলায়, সিবিআইয়ের হাতে ধৃত, অনুব্রত মণ্ডলের প্রশংসা শোনা গেল তৃণমূলনেত্রীর মুখে। বললেন, কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে খুব কম দেখেছি।

অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন মমতা
এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ফের অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন মমতা । অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে। আসানসোলের জেলে রয়েছেন তিনি।  সূত্রের খবর, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর প্রসংশা করলেন, সেদিন রাতেই আসানসোলে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। সিবিআই সূত্রে খবর, এবার বেশ কিছু নতুন তথ্য ও নথি সামনে রেখে অনুব্রতকে জেরা করা হবে। আসানসোল জেলে  গিয়ে  সিবিআই অফিসাররা এবার জেরা করবেন অনুব্রতকে। আবার কি নতুন কোনও তথ্য বেরিয়ে আসবে ? 

অন্যদিকে সোমবার গরুপাচার মামলায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে! কোলিয়ারির  নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়? '' 

 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget