এক্সপ্লোর

Bengal Business Summit: বাংলায় আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, আশ্বাস মুকেশের

Bengal Business Summit 2023 : আজ শুরু হল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন

কলকাতা : এবার কি তবে শিল্প-সম্ভাবনা বাড়তে চলেছে এরাজ্যে ? তৃতীয়বার, রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য়ে শিল্পায়নে জোর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাণিজ্য সম্মেলনে (Business Summit) যে সেটাই 'পাখির চোখ' থাকবে, তা নিয়ে সন্দেহ নেই শিল্প মহলের। সে লক্ষ্যেই আরও এককদম বাংলার। এরাজ্যে আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। এমনই আশ্বাস দিলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্সকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

আজ শুরু হল সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ৩৫টি দেশের প্রতিনিধি। রয়েছেন- ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস-এর প্রতিনিধিরা। ১৭টি দেশ পার্টনার হিসেবে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, সম্মেলনে সকলের নজর ছিল রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ আম্বানির দিকে। কী ঘোষণা করেন তিনি সেদিকে।

শুরুতেই নজর কাড়লেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান। 'সোনার বাংলা আমি তোমাকে ভালবাসি', বক্তব্য রাখতে উঠে প্রথমেই সম্মেলনে উপস্থিত সকলের মন জিতে নেন মুকেশ আম্বানি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শুরু করেন তাঁর বক্তব্য। তাঁর বক্তব্যে উঠে আসে-স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম। বাংলায় শিল্প সম্ভাবনা বেড়েছে বলে মন্তব্য করেন মুকেশ। এজন্য পুরো কৃতিত্ব দেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে।

মুকেশ বলেন, "প্রয়াত অটলবিহারী বাজপেয়ী যেমনটা আপনাকে বলেছিলেন 'বাংলার অগ্নিকন্যা' । আপনি প্রকৃত অর্থেই তাই। আপনি সোনার বাংলাকে আরও উজ্জ্বল করে তুলছেন। উদাহরণ হিসাবে বলা যায়, এরাজ্যে জিডিপি-র হার ১১.৫ হার। যা জাতীয় জিডিপি হারের তুলনায় অনেক বেশি। তাই শিল্পপতি ও বিনিয়োগকারীরা এরাজ্যকে 'বৃদ্ধি ও সৃষ্টিশীলতা'-র রাজ্য মনে করেন। এই পরিস্থিতিতে আমি আশ্বাস দিচ্ছে, বাংলার বৃদ্ধিতে চেষ্টার কোনও খামতি রাখবে না রিলায়েন্স। আপনি আমাকে আমন্ত্রণ জানানোর পর বাংলায় ৪৫ হাজার কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। হাজার থেকে আগামী ২ বছরে ১২০০ রিলায়েন্স রিটেল খুলবে। বাংলার অনেক আঞ্চলিক ব্রান্ডকে আমরা জাতীয় খ্যাতি পেতে সাহায্য করছি। কালীঘাট মন্দির সংস্কারের জন্য কাজ করবে রিলায়েন্স ফাউন্ডেশন।" 

 

সেরা শিরোনাম

Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget