এক্সপ্লোর

West Bardhaman News: যুবক-যুবতীকে দেখে 'ছেলেধরা' সন্দেহ, পুলিশের ওপর 'হামলা' আসানসোলে..

West Bardhaman Police Attacked: ছেলেধরা সন্দেহে গুজব আসানসোল উত্তর থানা এলাকায়,পুলিশের ওপর হামলা চালাল গ্রামবাসীরা

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় দুই যুবক ও এক যুবতীকে। আচমকাই ছেলেধরা সন্দেহে গুজব ছড়িয়ে পড়ে এলাকায়।

'পুলিশকে খবর দেওয়া হলেও দেরিতে এসেছে পুলিশ',এই অভিযোগ তুলে আসানসোল উত্তর থানার পুলিশের ওপর হামলা চালাল গ্রামবাসীরা। পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। ইটের আঘাতে জখম হন এক সিভিক ভলেন্টিয়ার ও কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। কিন্তু ওই যুবক যুবতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।

কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন, কোথাও ছেলেধরা সন্দেহে বেধড়ক মার।  দিকে দিকে অত্যাচারের ছবি দেখে সিউড়ে উঠছে বাংলা। কঞ্চি দিয়ে তরুণীকে রাস্তায় ফেলে মার! যন্ত্রণায় কাতরাচ্ছেন তরুণী। তখন আবার মার। একবার তরুণকে মার, আবার তরুণীকে মার। পালা করে মার। এটা না কি বিবাহ বর্হিভূত সম্পর্কের শাস্তি। স্বঘোষিত শাস্তিদাতা তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম। তার নাকি এত দাপট যে তাকে লোকে JCB বলে ডাকে।

চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমান বলেন, অন্য়ায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী, নিজের ছেলে-মেয়ে বাদ দিয়ে, ও দুশ্চরিত্রবান হয়েছে। একদিকে যখন চোপড়ায় প্রকাশ্য়ে গুণ্ডামির এই ছবি, তখন বউবাজার, সল্টলেক, পাণ্ডুয়া, জামবনি, তারকেশ্বর-সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুন। কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ কোথাও টাকা চুরির অভিযোগে। ৪ দিনে পিটিয়ে খুন করা হয় ৫ জনকে।

আরও পড়ুন, আজ ভোট গণনার দিনে ৮৬ পয়সা কমল জলপাইগুড়িতে, ৮ জেলায় সস্তা জ্বালানি, কলকাতায় কত ?

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, 'গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার, আমার ওপরেও  প্রহারের ঘটনা হতে পারে। আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা ও অন্যান্য যেসব কারণে মারধরের ঘটনা ঘটে, তাতে ৭ বছরের জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ডের সাজা, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যুক্ত করা হয়েছে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget