এক্সপ্লোর

Bengal Municipal Job Scam: পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়কের, বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

Bengal Municipal Recruitment Scam : পৌনে ১০টা নাগাদ বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে যায় ৮ সদস্যের সিবিআই টিম। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

প্রকাশ সিনহা, সুজিত মণ্ডল, নদিয়া :  ফিরহাদ হাকিম, মদন মিত্রদের পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam ) মামলার তদন্তে এবার CBI-এর স্ক্যানারে বিজেপি বিধায়ক ( BJP MLA ) । রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের ( Partha Sarathi Chatterjee )  বাড়িতে চলছে তল্লাশি। সকাল পৌনে ১০টা নাগাদ বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে যায় ৮ সদস্যের সিবিআই টিম। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের টিকিট পান পার্থসারথি চট্টোপাধ্যায়। সেইসময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদ ছাড়েন। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।  পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজ নদিয়ার রানাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, এই ৩ জেলার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

পার্থসারথির রাজনৈতিক পরিচয় 

১৯৯০-এ কংগ্রেসের টিকিটে জিতে প্রথমবার কাউন্সিলর হন পার্থসারথি চট্টোপাধ্যায়। ১৯৯৫ সালে প্রথমবার রানাঘাট পুরসভার চেয়ারম্যান হন। ২০০৯-এ কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১১-য় তৃণমূলের টিকিটে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী হন পার্থসারথি চট্টোপাধ্যায়। ২০১৬-য় তৃণমূলের হয়ে দাঁড়িয়েও বিধানসভা ভোটে হেরে যান। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পান পার্থসারথি চট্টোপাধ্যায়। 
সেইসময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান পদ ছাড়েন। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। 

পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার নদিয়ার রানাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, এই ৩ জেলার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে চলছে তল্লাশি।

এছাড়াও পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও হানা দিয়েছে CBI । সকাল ১০টা নাগাদ ফুলেশ্বরের কুশবেড়িয়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০১৫ থেকে ’১৯ পর্যন্ত তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সরকার। উলুবেড়িয়ার ২০ নম্বর ওয়ার্ডের ২ বারের কাউন্সিলরকে গতবার টিকিট দেয়নি দল। সূত্রের খবর, ২০১৬-১৭ নাগাদ অর্জুন সরকারের আমলে পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬-১৭ জনের নিয়োগ হয়। নিয়োগে তৎকালীন চেয়ারম্যানের কী ভূমিকা ছিল, তা জানতেই আজ সিবিআই অভিযান বলে সূত্রের খবর। 

অন্যদিকে আবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতেও চলছে CBI তল্লাশি। সকাল ১০টা নাগাদ ১০ নম্বর ওয়ার্ডে মীরা হালদারের বাড়িতে পৌঁছে যায় ৪ জনের সিবিআই টিম। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা হালদার।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget