এক্সপ্লোর

Bengal Recruitment Scam : 'এই কেসের মাস্টারমাইন্ড কুন্তল', বিস্ফোরক দাবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

TMC Leader Shantanu Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশের আগে বিস্ফোরক দাবি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam )  মামলায় আদালতে পেশের আগে এবার  বিস্ফোরক দাবি করলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ( Shantanu Banerjee ) । তাঁর দাবি, 'এই কেসের মাস্টারমাইন্ড কুন্তল ( Kuntal Ghosh )  ...মিথ্যা অভিযোগ করে ভুলপথে সবাইকে চালনা করার চেষ্টা করছে কুন্তলই'। শান্তনুর দাবি, 'ওর টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে, অন্যদিকে পাঠাচ্ছে। কারও নির্দেশে টাকা দেওয়া হয়নি, মিথ্যা কথা বলছে কুন্তল। আমি কোনও কিছুতে জড়িত নই, আগামীদিনে প্রমাণ হবে' দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত অভিযুক্তের । 

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সোমবার ফের আদালতে পেশ করল ইডি। সূত্রের খবর তার আগে শান্তনু বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর আত্মীয়দের নামে কী সম্পত্তি আছে রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চাইছে ইডি। শান্তনুর প্যান নম্বর এবং নাম দিয়ে রেজিস্ট্রি অফিসে জানতে চাওয়া হয়েছে । শান্তনু কোনও তথ্য গোপন করছেন কিনা সেটা জানতেই এই উদ্যোগ বলে খবর ইডি সূত্রে। শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইল থেকেও মিলেছে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। সূত্রের দাবি, একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন শান্তনু। মোবাইলের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ। এই তথ্যগুলি সামনে রেখেই আজ শান্তনুকে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর। 

সূত্রের খবর, প্রাসাদোপম বাড়ি, অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট, হোম স্টে, রিসর্ট, রেস্তোরাঁ, ধাবা-সহ শান্তনুর যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে সেই সংক্রান্ত তথ্য আদালতে তুলে ধরা হবে। ইডি-র দাবি, কুন্তল ঘোষের সঙ্গে যোগসাজশে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়াও শান্তনু নিজেও চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন। ইডি-র অনুমান, নিয়োগ দুর্নীতির টাকাতেই সম্পত্তি বাড়িয়েছেন যুব তৃণমূল নেতা। সূত্রের খবর, এইসমস্ত তথ্য আজ আদালতে পেশ করে শান্তনুকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।

গত ২০ জানুয়ারি শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে, ৩১২ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছিল ED।  কেন্দ্রীয় এই এজেন্সি সূত্রের আরও দাবি, শুধু, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়াই নয়, শান্তনুর বাড়ি থেকে সরকারি কর্মীদের বদলির সুপারিশের চিঠিও উদ্ধার হয়েছে। চাকরিপ্রার্থীদের থেকে অবৈধভাবে টাকা নিয়ে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতেন কুন্তল ঘোষ। আদালতে দেওয়া রিমান্ড লেটারে এমনই বিস্ফোরক দাবি করেছে ED। তাদের আরও দাবি, জেরা শান্তনু স্বীকার করেছেন, স্কুলের চাকরি পেতে তৃণমূলের অনেক নেতার হাতে, নথি পৌঁছে দিতেন দলেরই নিচুনতলার সদস্যরা।

সেরা শিরোনাম

Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget