এক্সপ্লোর

Bengal Recruitment Scam : ৬ টি কোম্পানি রয়েছে কালীঘাটের কাকুর নামে ! সিবিআই জিজ্ঞাসাবাদের পর কী তথ্য উঠে এল ?

Bengal Recruitment Scam : তিনি ঠিক কতটা জানেন ? চেনেন ধৃত তাপস মণ্ডলকে ? দেখা হয়েছে তার সঙ্গে ? তাঁর কাছে কি যেত টাকা ?

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে  ( Bengal Recruitment Scam ) এবার সিবিআইয়ের ( CBI ) স্ক্যানারে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। বুধবার তলবে নিজাম প্যালেসে ( Nizam Palace ) প্রায় আড়াই ঘণ্টা সিবিআই ( CBI ) এর মুখোমুখি হলেন গোপাল দলপতি বর্ণিত কালীঘাটের কাকু ! কী বললেন তিনি ? সত্যিই কি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ? 'টাকা নিয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তর পেল কী সিবিআই ?                     

কী কী প্রশ্ন কালীঘাটের কাকুকে 
আড়াই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর দিকে ধেয়ে আসে প্রশ্ন । তিনি ঠিক কতটা জানেন ? চেনেন ধৃত তাপস মণ্ডলকে ? দেখা হয়েছে তার সঙ্গে ? তাঁর কাছে কি যেত টাকা ? প্রশ্নের ঝড়ের মধ্যে কার্যত অবিচল ছিলেন  সুজয়কৃষ্ণ ভদ্র। পরিষ্কার বলে দিলেন , যা বলার সিবিআইকেই বলে এসেছেন। এখন তিনি বাড়ি যেতে চান। 

তবে সিবিআই সূত্রে খবর, এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়। প্রায় ১২ টি মতো প্রশ্ন দেওয়া হয়েছিল তাঁকে। তার উত্তর দিতে হয় কালীঘাটের কাকুকে। সূত্রের দাবি, গোটা ছয়েক কোম্পানি রয়েছে তাঁর নামে। এই কোম্পানিগুলি বিভিন্ন নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। এই কোম্পানিগুলির দেনদেন, কারা ডিরেক্টর রয়েছেন এবং এই কোম্পানিগুলো কী কাজ করত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

CBI এর নোটিস

সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁকে নোটিস পাঠানো হয়। তবে কালীঘাটের কাকুর দাবি, সন্ধে সাড়ে ছটা নাগাদ তাঁকে নোটিস পাঠানো হয়। তবে তাঁর স্ত্রীর হাত পুড়ে গিয়েছে বলে সই করে সমন নিতে পারেননি তিনি। তাই কাগজে লিখে তাঁকে নিজাম প্যালেসে আসতে বলা হয়।  বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।     

কুন্তলঘোষের মুখে কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন বলে দাবি করেন তাপস মণ্ডল। এরপর গোপাল দলপতির মুখেও উঠে আসে কালীঘাটের কাকুর নাম। সিবিআই সূত্রে দাবি, আরও কয়েকজনের কথায় কালীঘাটের কাকুর নাম উঠে আসায় তাঁকে তলব করা হয়েছে। 
স্ত্রী অসুস্থ তবু এসেছি, তারপরও বলবে তদন্তে সহযোগিতা করছি না, সিবিআই দফতরে ঢোকার আগে বলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এর আগে নিয়োগ দুর্নীতি ও আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন কালীঘাটের কাকু।            

আরও পড়ুন : 

আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত-কন্যা

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget