এক্সপ্লোর

Bengal SIR Row:'বাংলাকে বাংলাদেশ হতে দেব না..', ২৬-এ বাংলা দখলের হুমকি BJP সাংসদ গিরিরাজের

BJP MP Giriraj Bengal Victory : ছাব্বিশে বাংলা দখলের হুমকি দিলেন গিরিরাজ সিং, কী বললেন বিজেপি সাংসদ ?

বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকরী, নয়াদিল্লি: দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। আর  ফের একবার ছাব্বিশে বাংলা দখলের হুমকি দিলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। বললেন, ''বিহারে আমাদের জয় হয়েছে, এবার বাংলার পালা।"

আরও পড়ুন, ' ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে..' ! SIR আবহে বিস্ফোরক দাবি শুভেন্দুর

 ২০২১-এর ফলাফল মনে করিয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।নরেন্দ্র মোদির উপস্থিতিতে দশম বারের জন্য় মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার।উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় কুমার সিন্হা এবং সম্রাট চৌধরি। আর এই আবহেই ফের একবার অঙ্গ জয়ের পর এবার বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

বেগুসরাই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেন, বিহারের মানুষ নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের প্রতি বিশ্বাস রেখেছে। আর যত বড় জয় হয়েছে, তত বড় দায়িত্বও আছে। যেটা পূরণ করবেন নরেন্দ্র মোদি ও নীতীশ কুমার। কিন্তু বিহারে আমাদের জয় হয়েছে, এবার বাংলার পালা। দিদি, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। এই কাজটাও বিজেপি করবে। 
 
বিজেপি রাজ্য় সহ সভাপতি  জয়প্রকাশ মজুমদার বলেন, এই গিরিরাজ সিংহ একটা অদ্ভুত নেতা। মধ্যে মধ্যে দেখি বাংলা নিয়ে কথা বলে।  ইনি বলছেন যে, বিহার হয়ে গেছে এবার বাংলা। এসব তো কথা শুনেছি আগেও। ২০২১-এও, '২১-এর আগে ২০২০-তে যখন বিহার জিতেছিলেন বিজেপি এবং নীতীশ মিলে, তখনও একই কথা শুনেছিলাম, এবার বাংলার পালা। বলা হয়েছিল, এবার ২০০ পার। আপনারা দেখুন, তারপরে বাংলায় আমরা আসলাম ২১৩টা আসন নিয়ে। মোদিও পালিয়ে গেলেন, অমিত শাহও পালিয়ে গেলেন। 
 
বিহারের ফল ঘোষণার দিন নরেন্দ্র মোদিও বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য় পশ্চিমবঙ্গ! সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছোয়। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিল বিহার। আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।

বিজেপি রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ২০২৬-এ একই ঘটনা ঘটতে চলেছে। বাংলা কোনওদিন বিজেপির সঙ্গে ছিল না। আর কোনওদিন বিজেপি বাংলায় আসতে পারবে না। ২০২০-তে বিহারে NDA- সরকার গড়লেও, ২১-এ পশ্চিমবঙ্গে জেতার স্বপ্ন অধরাই থেকে যায় মোদি-অমিত শাহর। এবার কী হবে? উত্তর ভবিষ্য়তের গর্ভে! 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget