এক্সপ্লোর

Bengal SIR Row: যাঁর নেতৃত্বে বিক্ষোভ-অবরোধের অভিযোগ, সেই TMC বিধায়কেরই নাম নেই FIR-এ ! SIR আবহে তুলকালাম ইটাহারে

Uttar Dinajpur SIR Chaos TMC MLA Accused: উত্তর দিনাজপুরের ইটাহারে SIR আতঙ্কে এক ভোটারের মৃত্য়ুর অভিযোগ ঘিরে তুলকালাম, এদিকে পুলিশি পদক্ষেপ ঘিরে বড় প্রশ্ন

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইটাহারে SIR আতঙ্কে এক ভোটারের মৃত্য়ুর অভিযোগ ঘিরে তুলকালাম। গতকাল রাজ্য়ের বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওয় তাণ্ডবের ছবি। আছাড় মেরে ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার, বাঁশ-লাঠি হাতে দেখা যায় উন্মত্ত জনতাকে। বিক্ষোভ অবরোধ হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে। ইটাহারের এই ঘটনায় গতকালই রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নির্দেশ দেওয়া হয়েছে BDO-র মাধ্য়মে FIR করার। পুলিশ সূত্র মারফত খবর, কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে FIR করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ২ জনকে। যদিও বিক্ষোভ-অবরোধ যাঁর নেতৃত্বে হয়েছে, সেই শাসক বিধায়ক মোশারফ হোসেনের নাম নেই FIR-এ। 

আরও পড়ুন, "কেন এত নরম লাইন নিচ্ছে কমিশন? অ্য়াকশন নিক", SIR ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন শুভেন্দু

উত্তর দিনাজপুরের ছায়া ফারাক্কাতেও। ১৪ জানুয়ারি ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় গতকালই তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। প্রথমে তাঁর নেতৃত্বে BDO অফিসে ভাঙচুর! তারপর নির্বাচন কমিশনকে লাগামছাড়া আক্রমণ। ফারাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে FIR দায়ের করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শুক্রবার হয়ে গেলেও তা করেনি প্রশাসন। কার্যত উপেক্ষা করা হয় কমিশনের নির্দেশ। এরপরই শুক্রবার ঘটনা নতুন মোড় নেয়। কমিশনের নির্দেশ মতো তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR দায়ের করার পরিবর্তে ঘটনার তদন্তের জন্য মহকুমাশাসককে নির্দেশ দিলেন জেলাশাসক।যার ফলে আরও জোরালো হল নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের সংঘাত। 

বিরোধীরা প্রশ্ন তুলছে তৃণমূলের সম্পদ বলেই কি মণিরুল ইসলামের সামনে এভাবে ঢাল হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন? ১৪ জানুয়ারি প্রথমে তাঁর উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর-তাণ্ডব চলে। তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। মণিরুল ইসলাম বলেন, 'কঞ্চির ঝান্ডা চলবে না। লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।  পাতাল থেকে ছেঁচড়ে বের করব।'কিন্তু বিডিও অফিসের ভাঙচুরের ঘটনাতেও পুলিশ তৃণমূল বিধায়ককে ছোঁয়নি। উল্টে বৃহস্পতিবার একেবারে দাপুটে মেজাজে ফারাক্কার বিডিও অফিসেই দেখা যায় তাঁকে ! আর এবার নির্বাচন কমিশনের নির্দেশকেও কার্যত উপেক্ষা করল প্রশাসন। অন্যদিকে মুখ্য়সচিবকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও ৪ নির্বাচনী অফিসারের বিরুদ্ধেও এখনও কোনও ব্য়বস্থা নেয়নি সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget