এক্সপ্লোর

Bengal SIR: এসআইআরের চূড়ান্ত তালিকায় নেই নাম! জেলায় জেলায় ডিএম অফিসের বাইরে 'ডিলিটেড' ভোটারদের ভিড়

West Bengal SIR News: লাইনে দাঁড়িয়ে থাকা একজন 'ডিলিটেড' ভোটার বলেন, "তালিকা থেকে আমার নাম ডিলিট। ভোটের জন্য নাম তুলতে আবার নথি জমা দিতে এসেছি। ২০০২ সালের তালিকায় বাবার নাম আছে। তারপরেও আমার নাম বাদ।"

Bengal SIR: এসআইআর ইস্যুতে (SIR Issue) উত্তপ্ত রাজ্য রাজনীতি। ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশের পর থেকেই সামনে এসেছে সাধারণ মানুষের ভোগান্তির ছবি। কারও এসআইআরের খসড়া তালিকায় (SIR Draft List) নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম এসেছে 'বিবেচনাধীন' ক্যাটেগরির অধীনে। কারও আবার নাম এসেছে 'ডিলিটেড' ক্যাটেগরির অধীনে। কারও আবার নামই নেই! আজ কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরের বাইরে চোখে পড়ল ভোটারদের লম্বা লাইন। ডিএম অফিসের বাইরে 'ডিলিটেড' ভোটাররা ভিড় জমিয়েছেন ভোর থেকে। 

এসআইআর ইস্যু নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধ এখন নিত্যনৈমিত্তিক। রাজনীতির বাইরেও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সরব হয়েছেন বিশিষ্টজনেরা। যাদের নাম 'ডিলিটেড' তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? যাদের নাম 'বিবেচনাধীন' তারাই বা কী করবেন? - ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আজ কৃষ্ণনগরে (Krishnanagar) জেলাশাসকের অফিসের বাইরে দেখা গেল ভোটারদের ভিড়। ভোররাত থেকে 'ডিলিটেড' ভোটাররা ভিড় জমিয়েছেন ডিএম অফিসের বাইরে। কাউন্টার খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ। 

লাইনে দাঁড়িয়ে থাকা একজন 'ডিলিটেড' ভোটার (Voter) বলেন, "তালিকা থেকে আমার নাম ডিলিট হয়ে গেছে। ভোটের জন্য নাম তুলতে আবার নথি জমা দিতে এসেছি। ২০০২ সালের তালিকায় বাবার নাম আছে। তারপরেও আমার নাম বাদ।" ক্ষোভের সুর গলায় এক মহিলা বলেন, "নামটা কেটে দিয়ে কি ভালো করেছে? আমরা হকারি করে খাই। নাম তুলতে আসা যাওয়াতে আমাদের ২৫০ টাকা খরচ - কে দেবে? নাম কাটল কেন তারাই জানে। আমরা তো কিছুই বুঝিনা।" কৃষ্ণনগরের পাশাপাশি এই ভোগান্তির ছবি দেখা গিয়েছে বারাসাতেও (Barasat)। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়ায় বারাসাতে জেলাশাসকের দফতরের বাইরে ভিড় জমিয়েছেন ভোটাররা। সকলের মুখেই ভোগান্তির ছাপ স্পষ্ট। বিরক্তি, হয়রানি নিয়েই ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। জেলায় জেলায় সকাল থেকে 'ডিলিটেড' ভোটারের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

শনিবার প্রকাশ পেয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। তালিকা থেকে বাদ পড়েছে প্রচুর নাম। এসআইআরে নাম বাদের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬ মার্চ অর্থাৎ আগামিকাল ধর্মতলায় (Dharmatala) মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন তিনি। সেখান থেকে কী বার্তা দেবেন তৃণমূল (TMC) নেত্রী? সেদিকেই তাকিয়ে সকলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget