এক্সপ্লোর

STF Searches : বাঁকড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টার, আড়ালে জঙ্গি মডিউল ? ২ ধৃতকে নিয়ে তল্লাশি STF-এর

STF Search : গত বুধবার উত্তর ২৪ পরগনার শাসন থেকে আব্দুর রকিব সরকার ও কাজি এহসানউল্লাকে গ্রেফতার করে STF

বাঁকড়া (হাওড়া ) : আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার ২ যুবককে নিয়ে তল্লাশি চালাল বেঙ্গল এসটিএফ (Bengal STF)। হাওড়ায় (Howrah) বাঁকড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাত ২ যুবক। কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি মডিউল তৈরির কাজ করত ধৃতরা, এমনই সন্দেহ এসটিএফের। তাই ওই ফ্ল্যাটে ধৃতদের নিয়ে গিয়ে সূত্রের খোঁজে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এসটিএফ।

এর আগে রাজ্যে সামনে এসেছিল মঙ্গলকোটের শিমুলিয়া মাদ্রাসের নাম। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের সূত্র ধরে। সেই সময় অভিযোগ উঠেছিল, যে প্রযুক্তি ব্যবহার করে খাগড়াগড়ে হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, শিমুলিয়ার মাদ্রাসাতেও একই কায়দায় অস্ত্রশস্ত্র তৈরি করা হত। সেই ভাবেই কি হাওড়ার বাঁকড়াতেও কোচিং সেন্টারের আড়ালে চলছিল জঙ্গি মডিউল ? রাজ্য পুলিশের STF-এর জালে সন্দেহভাজন দুই আল কায়দা জঙ্গির ধরা পড়ার পর সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। 

আরও পড়ুন ; বন্ধুকে খুনের অভিযোগে ধৃত, শালিমারে GRP লকআপ ভেঙে পালাল দুই অভিযুক্ত

শাসন থেকে গ্রেফতার-

গত বুধবার উত্তর ২৪ পরগনার শাসন থেকে আব্দুর রকিব সরকার ও কাজি এহসানউল্লাকে গ্রেফতার করে STF। ধৃত কাজি এহসানউল্লার বাড়ি হুগলির আরামবাগে। আব্দুর রাকিব সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে হলেও, রাজ্য STF সূত্রে খবর, তারা দু-জন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত হাওড়ার বাঁকড়ায়। সেখানেই কোচিং সেন্টার চালাত তারা। 

এদিন ধৃতদের নিয়ে বাঁকড়া ও পরে হুগলির আরামবাগে নিয়ে গিয়ে খোঁজখবর নেন তদন্তকারীরা। এদিন ধৃতদের নিয়ে বাঁকড়া ও পরে হুগলির আরামবাগে নিয়ে গিয়ে খোঁজখবর নেন তদন্তকারীরা।

রাজ্য STF সূত্রে খবর, এখনও পর্যন্ত তারা ১৭ জনের নাম জানতে পেরেছে। ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির সঙ্গে তাদের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত মার্চ মাসে, বাঁকড়া থেকেই JMB জঙ্গি সন্দেহে আনিরুদ্দিন আনসারি নামে একজনকে গ্রেফতার করেছিল STF। সূত্রের খবর, সে-ও একটি মাদ্রাসায় পড়াত। তাহলে কি আনিরুদ্দিনের সঙ্গে এহসানউল্লা ও আব্দুর রকিবের সঙ্গে যোগসাজশ ছিল ? তাও খতিয়ে দেখা হচ্ছে বলে STF সূত্রে খবর। 

এদিন প্রথমে ধৃতদের নিয়ে বাঁকড়ায় যান তদন্তকারীরা। যে ফ্ল্যাট ভাড়া নিয়ে দু’জন থাকত, সেখানে নিয়ে যাওয়া হয় তাদের। চলে তল্লাশি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও, তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget