এক্সপ্লোর

Howrah News: বন্ধুকে খুনের অভিযোগে ধৃত, শালিমারে GRP লকআপ ভেঙে পালাল দুই অভিযুক্ত

Shalimar GRP: পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে উলুবেড়িয়ার বাসিন্দা পলাতকরা। এক বন্ধুকে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে।

সুনীত হালদার, হাওড়া: ধাক্কা দিয়ে বন্ধুকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ছিল। গ্রেফতার হয়েছিল রেল পুলিশের হাতে। তার তিন দিনের মাথায় চম্পট দিল দুই আসামি। জিআরপি-র লকআপে বন্দি ছিল তারা। কিন্তু শনিবার রাতে লকআপ ভেঙে তারা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে (Howrah News)। 

বন্ধুকে খুনের অভিযোগে গ্রেফতার, শালিমারে জিআরপি-র লকআপ ভেঙে পালাল দুই অভিযুক্ত

হাওড়ার শালিমারের ঘটনা (Shalimar News)। সেখানে জিআরপি (Shalimar GRP) থানার লকআপে বন্দি ছিল অভিযুক্ত দুই তরুণ। তাদের রাজু হরি এবং সমীরুল মোল্লা বলে শনাক্ত করা গিয়েছে। শনিবার রাতে জিআরপি থানার লকআপ ভেঙে তারা উধাও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে দু'জনের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে উলুবেড়িয়ার বাসিন্দা পলাতকরা। এক বন্ধুকে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে। গত ১৭ অগাস্ট চলন্ত ট্রেন থেকে শুভম হরি নামের ১৭ বছর বয়সি এক বুন্ধুকে তারা ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: Chinsurah News: রাস্তার ধারে পড়ে ছিল বস্তা, আচমকা নড়ে উঠতে চাঞ্চল্য, ভিতর থেকে উদ্ধার বৃদ্ধা

ঘটনার পর জিআরপি-ই শুভমকে আহত অবস্থায় উদ্ধার করে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে মৃত্যু হয় তার। এর পর, শুভমের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে তার দুই বন্ধু রাজু এবং সমীরুলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে শালিমার জিআরপি। শালিমার থানার লকআপে রাখা হয় দু'জনকে। সই ঘটনার পর তিন দিনও কাটেনি। শনিবার রাতে উধাও হয়ে যায় দুই অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। 

চুঁচুড়ায় বস্তার ভিতর থেকে উদ্ধার বৃদ্ধা

অন্য দিকে, হুগলির চুঁচুড়ায় রাস্তার ধার থেকে উদ্ধার বস্তাবন্দি মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় প্রিয়নগর এলাকায়। বস্তা নড়েচড়ে ওঠায় কৌতূহল বশতই টান মারেন স্থানীয়রা। তাতে দেখা যায়, বস্তার ভিতরে রয়েছেন এক বৃদ্ধা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক পুলিশকর্মীর ছেলে। ফলে তড়িঘড়ি খবর পৌঁছয় থানায়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

নাম-ধাম জিজ্ঞাসা করলে, ওই বৃদ্ধা হিন্দিতে জানান, অশোক নগরে থাকেন বলে। কী ভাবে তিনি সেখানে এসে পৌঁছলেন, তাঁকে বস্তাবন্দিই বা করল কে, তা জানাতে পারেননি তিনি। বাড়িতে কে আছে জিজ্ঞেস করলে, তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন বলেও জানা যায়। পুলিশের তরফে তাঁর পরিবারকে খুঁজে বার করার চেষ্টা চলছে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget