এক্সপ্লোর

Berhampore Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বহরমপুরে, গ্রেফতার ৩

TMC-BJP Clash: দোলের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল বহরমপুরে। ভাইরাল হল অশান্তির ভিডিও।

রাজীব চৌধুরী, বহরমপুর: বহরমপুরে (Berhampore) তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হলেন ৫ জন। পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে অনুমান পুলিশের। বহরমপুরের কাঁঠালিয়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রঙের উৎসবে অশান্তি বহরমপুরে: দোলের দিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল বহরমপুরে। ভাইরাল হল অশান্তির ভিডিও। যদিও এই ভিডিওর সত্য়তা যাচাই করেনি এবিপি আনন্দ।বিজেপির অভিযোগ, সোমবার দুপুর ৩টে নাগাদ আনন্দ উৎসবের মাঝেই তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল।  আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী রিনা মণ্ডলের অভিযোগ,“আগে তৃণমূল করত এখন বিজেপিতে এসেছে তার জন্য়। হিংসায়। পুলিশ তো কোনও পদক্ষেপ নিচ্ছে না।’’ বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অনামিকা ঘোষের দাবি, “তৃণমূল কংগ্রেসের যে মেম্বার আছে ঝর্না ঘোড়ুই তাঁর স্বামী স্বপন ঘোড়ুই। সে মদ্য়প অবস্থায় তাঁর নেতৃত্বে হামলা চালায় ওই কাঁঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে মহিলাদেরকে টেনে হিঁচড়ে মেরেছে। বাচ্চাও রেহাই পায়নি।’’

গত ১৬ মার্চ ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তারপর থেকেই দিকে দিকে অশান্তির ছবি। এবার বহরমপুরে সংঘর্ষে জড়াল তৃণমূল এবং বিজেপি। এই ঘটনায় তৃণমূলের পাল্টা অভিযোগ, তাঁদের ওপর আগে চড়াও হয়েছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, এলাকার দখলদারি নিয়ে তৃণমূল-বিজেপির পুরনো বিবাদের জেরেই এই ঘটনা। সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। তৃণমূল এবং বিজোপির তরফ থেকে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩ জনকে।

অন্যদিকে অশান্তির ঘটনা ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবার কুমিরমারীতেও। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, দোলের দিন বিকেলে গাড়ি করে এলাকায় ঘুরছিলেন তাদের কর্মী, সমর্থকরা। গাড়িতে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল রয়েছেন বলে অনুমান করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়। এরপর গাড়ি থামিয়ে অঞ্চল সভাপতির ভাই-সহ তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, এলাকায় পতাকা-ফেস্টুন লাগানোর সময় তাদের কর্মীদের ওপরেই হামলা চালায় তৃণমূল। দু'পক্ষ অভিযোগ দায়ের করেছে সুন্দরবন কোস্টাল থানায়। যদিও এই  ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ছাড়লেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবার অভিমানী রুদ্রনীল ঘোষ?



সেরা শিরোনাম

CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Madan Mitra: রাজনীতি ছাড়তে চান মদন মিত্র,
রাজনীতি ছাড়তে চান মদন মিত্র, "এতো চোখের জল কোনও পুজোয় পড়েনি", বলছেন কামারহাটির বিধায়ক
Tathagata Roy:
"এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?

ভিডিও

Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh
Ranbir Kapoor | অমিতাভ-সলমন-অক্ষয় কুমারের পর রণবীর কাপুরের বাড়িতেও রেকি। Tiger Shroff Firing Case

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget