এক্সপ্লোর

Loksabha Election 2024: ছাড়লেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবার অভিমানী রুদ্রনীল ঘোষ?

Rudranil Ghosh: এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল।

শিবাশিস মৌলিক, কলকাতা: ফের বিজেপিতে টিকিট-ক্ষোভ। এবার অভিমানী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দোলের দিন ছাড়লেন বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদিও আশা হারাচ্ছেন না তিনি। 

কী জানালেন রুদ্রনীল? 

অভিনেতার দাবি, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল। প্রায় ৭৭টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি, এখনও ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি, দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের। স্পষ্ট জানিয়েছেন, টিকিট পাবেন আশা করেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন।

২০২১ সালে বিধানসভা ভোটের আগে যেসব চমক দেখা গিয়েছিল, তার মধ্যে অন্যতম রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ। ঘাসফুল শিবির ত্য়াগ করে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। ভোটের ফলাফল বেরনোর পর থেকে অবশ্য রাজনীতিতে রুদ্রনীলের সক্রিয়তা সে ভাবে চোখে পড়ে না। বিজেপি যোগের তিন বছর পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অভিনেতা। যদিও টিকিট পাওয়ার বিষয় এখনই আশা ছাড়তে নারাজ তিনি। 

এদিন রুদ্রনীল ঘোষ বলেন, "দলের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপগুলোতে একই মেসেজ বারবার আসে। দোলের দিন আনন্দের সঙ্গে সেগুলো বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁরা ঠিক করেন। এখনও চারটে আসনে প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে নিয়ে কী ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি। আমার নিজের আশা থাকবে না, একথা সম্পূর্ণ ভুল।''

এর আগে ২০২২ সালে রুদ্রনীল রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছিল। তিনি অভিযোগ তোলেন, বড় বড় পরিচালক এবং প্রযোজকদের দরজা তাঁর সামনে জন্য বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন ভোটের আগে যাঁরা বিজেপি-তে এসেছিলেন, তাঁদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কেউ কেউ সেই চাপ সহ্য করতে না পেরে তৃণমূলে ফিরে গিয়েছেন বলেও দাবি করেন তিনি। ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নিয়ে সেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও অভিযোগ জানান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ কি সঠিক পদ্ধতিতে হচ্ছে? তথ্য পাঠানোর নির্দেশ কমিশনের

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget