এক্সপ্লোর

Berhampore news: বহরমপুর হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর, প্রতিবাদে পথে কংগ্রেস-সিপিএম

বহরমপুরকাণ্ডের প্রতিবাদে পথে কংগ্রেস-সিপিএম। কবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? খোঁচা শুভেন্দুর। আততায়ীকে বিজেপি কর্মী বলে পাল্টা দেবাংশু।

পার্থপ্রতিম ঘোষ, করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী: বহরমপুর (Baharampur) হত্যাকাণ্ডের ঘটনায় চরমে উঠছে রাজনীতি। কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ (Fact Finding Team) পাঠাচ্ছেন বহরমপুরে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাল্টা, খুনে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। অস্বীকার করেছে বিজেপি (bjp)।

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কলেজ ছাত্রী। পাশে দাঁড়িয়ে রাগে গজরাচ্ছে যুবক। হাতে ধারালো ছুরি। একের পর কোপ। এই ভয়ঙ্কর ঘটনা ঘিরে চরমে উঠছে রাজনীতি! মঙ্গলবার ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, জানতে চাই মাননীয়া কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছেন বহরমপুরে? আপনার শাসনকালে অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আপনি আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পদত্যাগ করুন এবং যোগ্য কাউকে দায়িত্ব দিন।

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, দুষ্কৃতীরা জানে তাদের কেউ কেশাগ্র স্পর্শ করবে না। ওরা ভিডিও করতে করতে মেরেছে..যে ভাবে আক্রমণ হয়েছে নিন্দার ভাষা নেই। আমি ট্যুইট করে বলেছি, উনি তো জাহাঙ্গীরপুরীতে ফরিদদের বাঁচাতে ফ্যাক্টফাইন্ডিং টিম পাঠিয়েছিলেন, বহরমপুরে পাঠান। পাল্টা ফেসবুক পোস্টে, খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীর এই ফেসবুক পোস্টগুলির স্ক্রিনশট দিয়ে। 

আরও পড়ুন: Hooghly: ধনিয়াখালিতে স্বামীর সঙ্গে পরিকল্পনা করে প্রেমিককে খুন, কুয়ো থেকে উদ্ধার মৃতদেহ

তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য বলেন, শুভেন্দু বাবু, বহরমপুরের কুখ্যাত খুনি এই সুশান্ত আপনাদের দলের কর্মী। আগে নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে বেড়ে ওঠা একটাও ভদ্রলোককে আজ অবধি দেখলাম না। সবকটা ধর্ষক, খুনী, চোর, জল্লাদ নয়ত লোডশেডিং করে জেতা লোকজন!

বহরমপুর শহরে ভর সন্ধেয় এভাবে একজন ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। বহমপুরের সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার মোমবাতি মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। থানা ঘেরাও কর্মসূচি নেয় সিপিএম। সব মিলিয়ে বহরমপুরের বুকে এই ভয়ঙ্কর ঘটনা ঘিরে উত্তাল রাজনীতি।

 

সেরা শিরোনাম

News Live Updates: 'বিধানসভায় শপথের আগে মেসেজ পাঠিয়ে বলা হয় আমার সঙ্গে সাতজন আছে', কার কথা বলছেন ঋতব্রত?
'বিধানসভায় শপথের আগে মেসেজ পাঠিয়ে বলা হয় আমার সঙ্গে সাতজন আছে', কার কথা বলছেন ঋতব্রত?
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget